Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিএনপিরাজনীতি

দেরিতে ভোটের ফলে গণঅভ্যুত্থান বিরোধী শক্তি সুসংগঠিত হচ্ছে: মির্জা ফখরুল

নিউজ ডেস্ক: নির্বাচন দেরিতে হওয়ায় গণঅভ্যুত্থান বিরোধী শক্তি সুসংগঠিত হবার সুযোগ পাচ্ছে বলে মনে করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (১৯ জুলাই) দুপুরে প্রেসক্লাবে ‘গণ-অভ্যুথানের প্রত্যাশা ও দেশের গণতান্ত্রিক উত্তরণের পথ’ শীর্ষক আলোচনা সভায় একথা জানান তিনি।

তিনি বলেন, যত দিন যাচ্ছে পরিস্থিতি জটিল হয়ে উঠছে। যারা গণতন্ত্রে বিশ্বাস করে না, জনগণের অগ্রযাত্রায় বিশ্বাস করেনা, তা আবার সক্রিয় হচ্ছে। অযথা বিলম্ব না করে সরকারকে রাজনৈতিক দল গুলোর সাথে আলোচনা করার আহ্বান জানান মির্জা ফখরুল।

তিনি আরও বলেন, দ্রুত সমস্যার সমাধান করে নির্বাচনের দিকে এগিয়ে যেতে হবে। সবাই একমত হতে হবে এবং দেশকে আবারও ফ্যাসিবাদের হাতে ছেড়ে দেয়া যাবে না বলেও জানান তিনি।

হাসান মাহমুদ / বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button