অন্তর্বর্তী সরকারবাংলাদেশ
মালয়েশিয়ায় মাল্টিপল এন্ট্রি ভিসা বাংলাদেশি শ্রমিকদের

বাংলাদেশি শ্রমিকরা মালয়েশিয়ায় এখন থেকে মাল্টিপল এন্ট্রি ভিসা পাবেন বলে জানিয়েছেন বাংলাদেশের আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল৷ তার ফেসবুক অ্যাকাউন্টের লাইভে তিনি এই বিষয়টি জানান৷ এ-ও জানান মালয়েশিয়ার সরকারের তরফেই এই নিশ্চিত বার্তা দেওয়া হয়েছে৷ এর পাশাপাশি মালয়েশিয়ার ব্যাপারে আরও কিছু ভালো খবর দেয়ার ব্যাপারেও আশার কথা জানিয়েছেন তিনি৷



