Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশবিএনপিরাজনীতি

তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমানের বিরুদ্ধে বিচার নিরপেক্ষভাবে হয়নি: হাইকোর্ট

দুর্নীতির মামলা

দুর্নীতির মামলায় বিচারিক আদালতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমানের বিরুদ্ধে বিচার নিরপেক্ষভাবে হয়নি বলে পর্যবেক্ষণ দিয়েছে হাইকোর্ট।

সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে করা মামলায় তারেক রহমানের নয় বছর এবং জুবাইদা রহমানের তিন বছরের সাজা হয় বিচারিক আদালতে। এ রায়ের বিরুদ্ধে হাইকোর্টে করা আপিলের পূর্ণাঙ্গ রায়ে এ পর্যবেক্ষণ দেয়া হয়েছে।

গতকাল সোমবার সুপ্রিমকোর্টের ওয়েবসাইটে ৫২ পৃষ্ঠার রায়টি প্রকাশিত হয়েছে।

রায়ের পর্যবেক্ষণে হাইকোর্ট বলেছে, বিচারিক আদালতে দুই মাস চারদিনে ৪২ সাক্ষীর সাক্ষ্য নেওয়া এবং সাক্ষী শেষে আট দিনের মধ্যে রায় দেওয়ার এমন দ্রুতগতি ও সমাপ্তি ব্যাপকভাবে বিশ্বাস তৈরি করে ‘বিচার নিরপেক্ষ’ হয়নি।

এছাড়া জুবাইদা রহমানকে নোটিশ ইস্যু না করা এবং অভিযোগ গঠনে আইনের ব্যত্যয় হয়েছে বলে পূর্ণাঙ্গ রায়ে উল্লেখ করেছে হাইকোর্ট।

২০০৭ সালে সেপ্টেম্বরে রাজধানীর কাফরুল থানায় এই মামলা করে দুদক।

সংশ্লিষ্ট খবর

Back to top button