Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্তর্বর্তী সরকারবাংলাদেশ

তত্ত্বাবধায়ক সরকার নিয়ে রায়ে সন্তুষ্ট হলেও আপিল করবেন বদিউল আলম মজুমদার

সংবিধানের পঞ্চদশ সংশোধনীর কিছু অংশ বাতিল করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরানোর রায়ে সন্তুষ্ট হলেও রায়ে কিছু বিষয়ে অসংগতি রয়েছে উল্লেখ করে আপিল করার কথা জানিয়েছেন সুশাসনের জন্য নাগরিকের সম্পাদক বদিউল আলম মজুমদার।

আজ মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

জাতীয় ঐকমত্য কমিশনের এই সদস্য বলেন, “শেখ হাসিনা নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছিল কিন্তু সময়ের পরিক্রমায় তিনি স্বৈরাচারে পরিণত হয়েছিলেন। একসময় তিনি ক্ষমতা কুক্ষিগতই নয়, ক্ষমতাকে চিরস্থায়ী করার চেষ্টা করেছিলেন। ক্ষমতা চিরস্থায়ী করার লক্ষ্যেই ২০১১ সালে তিনি সংবিধানে পঞ্চদশ সংশোধনী পাস করেন।”

জাতীয় সংসদে পঞ্চদশ সংশোধনীর বিষয়ে কোন আলোচনা হয়নি উল্লেখ করে মি. মজুমদার জানান, এর আইনগত কোন বৈধতা ছিল না। পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে যে সরকার গঠিত হয়েছে সেই সরকারও অবৈধ। সুতরাং শেখ হাসিনার সরকার অবৈধ ছিল বলে দাবি করেন তিনি।

তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে চলতি মাসে দেওয়া আদালতের রায় নিয়ে মি. মজুমদার বলেন, “এ রায় গণতন্ত্রের প্রাথমিক বিজয়। যদিও রায়ে কিছু বিষয়ে অসংগতি রয়েছে। সে বিষয়ে চলতি মাসেই আপিল করব। আশা করি এর মাধ্যমে চূড়ান্ত সমাধান হবে।”

সংশ্লিষ্ট খবর

Back to top button