Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকমধ্যপ্রাচ্যযুক্তরাষ্ট্র

বিক্ষোভে উত্তাল ইরান, যোগ দিলেন প্রেসিডেন্টও

যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বিমান হামলার বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়ে বিক্ষোভে উত্তাল ইরান। আন্দোলনে যোগ দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। খবর আল জাজিরার।

রোববার (২২ জুন) সকাল থেকেই রাজধানী তেহরানে হাজারও মানুষ বিক্ষোভে অংশ নেন।

‘প্রতিশোধ! প্রতিশোধ!’ চিৎকারে মুখরিত হয় তেহরানের রাজপথ। মিছিলের সাথে সমান তালে দোলে বিক্ষোভকারীদের মুষ্টিবদ্ধ হাত। যুক্তরাষ্ট্রের হামলার প্রতিবাদে ইরানের পতাকা হাতে ব্যাপক বিক্ষোভে জড়ো হয় ইরানের সাধারণ মানুষ। এ সময় তাদের সাথে আন্দোলনে যোগ দেন স্বয়ং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

আজাদি স্কয়ার, ফেরদৌসি স্কয়ার, ইমাম হোমেইনি মসজিদ ও পার্লামেন্ট ভবনের সামনে ছিল প্রধান বিক্ষোভস্থল। এসব বিক্ষোভের খবর সরাসরি সম্প্রচার করে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ও স্থানীয় সংবাদমাধ্যমগুলো।

উল্লেখ্য, গত ১৩ জুন ইরানের একটি সামরিক স্থাপনায় হামলা চালায় ইসরায়েল। ওই হামলার পাল্টা জবাব দিতে শুরু করে ইরান। এরপর গত শনিবার (২১ জুন) রাতে ‘অপারেশন মিডনাইট হ্যামার’ নামে এক সামরিক অভিযানে যুক্তরাষ্ট্র ইরানের ফোর্দো, নাতাঞ্জ ও ইস্পাহান পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালায়। এর পরপরই দেশজুড়ে বিক্ষোভ শুরু হয়।

সংশ্লিষ্ট খবর

Back to top button