Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশঢালিউডবিনোদন

মৌসুমী, সাবিলা নূর, নুসরাত ফারিয়াসহ কয়েক তারকার ব্যাংক হিসাব জব্দ

দেশের কয়েকজন জনপ্রিয় শোবিজ তারকার ব্যাংক হিসাব জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তারা হলেন—মৌসুমী, বাপ্পারাজ, নুসরাত ফারিয়া, সাবিলা নূর, নুসরাত ইমরোজ তিশা।

এনবিআরের এক সূত্র গণমাধ্যমকে জানান, কর অঞ্চল -১২ তাদের ব্যাংক হিসাব জব্দ করেছে। কারণ তারা সময়মতো কর পরিশোধ করেননি। তবে কর পরিশোধ হলেই ব্যাংক হিসাব আবারও স্বাভাবিক হবে বলে জানায় কর অঞ্চল কর্তৃপক্ষ।

এর আগে গত ১৫ জুন মোট ২৫ জনের ব্যাংক হিসাব জব্দের তথ্য জানিয়ে একটি প্রজ্ঞাপন জারি করে। এতে এই তারকাদের নাম রয়েছে বলে জানানো হয়।

সংশ্লিষ্ট খবর

Back to top button