Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাফুটবল

ক্লাব বিশ্বকাপে প্রথম জয় পেল ইন্টার, ডর্টমুন্ড

জাপানীজ ক্লাব উরাওয়া রেড ডায়মন্ডসকে বিদায় করে ক্লাব বিশ্বকাপে প্রথম জয় তুলে নিয়েছে ইন্টার মিলান। ওয়াশিংটনে সিটলে অনুষ্ঠিত ম্যাচটিতে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ইতালিয়ান জায়ান্টরা। এদিকে সাত গোলের রোমাঞ্চকর ম্যাচে আফ্রিকার ক্লাব মামেলোডি সানডাউন্ডসকে ৪-৩ গোলে পরাজিত করে এবারের আসরে প্রথম জয় নিশ্চিত করেছে বরুসিয়া ডর্টমুন্ড।

ব্রাজিলের ক্লাব ফ্লামিনেন্স দ্বিতীয়ার্ধের দুর্দান্ত পারফরমেন্সে দক্ষিণ কোরিয়ান ক্লাব উলসানকে ৪-২ গোলে পরাজিত করেছে। মন্টিয়ারি ও রিভার প্লেটের মধ্যকার ম্যাচটি গোলশুন্য ড্র হয়েছে।

সিটলে রায়োমা ওয়াতানবির গোলে ১১ মিনিটে এগিয়ে যায় উরাওয়া রেডস। ফুটবল পাগল জাপানীজ সমর্থকদের উল্লাস তখন ছিল চোখে পড়ার মত। ম্যাচে সমতা ফেরাতে ইন্টারকে ৭৮ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। অধিানয়ক লটারো মার্টিনেজের গোলে সমতায় ফিরে ইন্টার। প্রথম ম্যাচে মেক্সিকান ক্লাব মন্টিয়ারির সাথে ১-১ গোলের ড্রয়ের ম্যাচটিতেও সমতা ফিরিয়েছিলেন মার্টিনেজ। ইনজুরি টাইমের দ্বিতীয় মিনিটে ভ্যালেন্টিন কারবোনির গোলে ইন্টারের স্বস্তির জয় নিশ্চিত হয়। ২০ বছর বয়সী এই আর্জেন্টাইন মার্সেইতে ধারে খেলতে যাবার পর হাঁটুর গুরুতর ইনজুরির কারনে অক্টোবরের পর থেকে আর কোন প্রতিদ্বন্দ্বীতামূলক ম্যাচে খেলতে পারেননি। গত দুই বছর ইন্টারের হয়ে কোন ম্যাচ খেলেননি কারবোনি। কিন্তু এই তরুনের হাত ধরেই ক্লাব বিশ্বকাপে প্রথম জয় তুলে নিল ইন্টার।

এই জয়ে উরাওয়া সমর্থকদের কাঁদিয়ে রিভার প্লেটের সাথে সমান চার পয়েন্ট সংগ্রহ করেছে ইন্টার। ইন্টারের পরবর্তী প্রতিপক্ষ আর্জেন্টাইন জায়ান্ট রিভার প্লেট। মেক্সিকান ক্লাব মন্টিয়ারির প্রতিরোধের মুখে রিভার প্লেট এগিয়ে যেতে পারেনি। শেষ পর্যন্ত গোলশুন্য ড্র নিয়ে এক পয়েন্ট নিয়েই তাদের সন্তুষ্ট থাকতে হয়েছে।

এর আগে দিনের শুরুতে সিনসিনাতির প্রচন্ড গরমে ডর্টমুন্ড শেষ পর্যন্ত সানডাউন্সকে ৪-৩ গোলে পরাজিত করে এফ-গ্রুপে চার পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে। এই গ্রুপের শীর্ষ দল ফ্লামিনেন্সও সমান ৪ পয়েন্ট সংগ্রহ করেছে।

লুকাস রিবেইরোর দুর্দান্ত একক গোলে দক্ষিণ আফ্রিকান চ্যাম্পিয়নরা ১১ মিনিটে এগিয়ে যায়। যদিও খুব বেশীক্ষণ তারা এই লিড ধরে রাখতে পারেনি। সানডাউন্সের গোলরক্ষক রনওয়েন উইলিয়ামসের ভুলে পাঁচ মিনিটের মধ্যে ফেলিক্স মেচার গোলে সমতায় ফিরে ডর্টমুন্ড। ৩৪ মিনিটে সিরহু গুইরাসি ডর্টমুন্ডকে এগিয়ে দেন। মৌসুমে এটি গুইরাসির ৩৫তম গোল। সান্ডারল্যান্ড থেকে এ মাসেই দলে আসা ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহামের ছোট ভাই জোব বেলিংহামের গোলে বিরতির আগে ৩-১ ব্যবধানের লিড নেয় জার্মান জায়ান্টরা। ৫৯ মিনিটে কুলিসো মুডাউর দলের হয়ে চতুর্থ গোলটি করেন। ইকরাম রায়নার্স ও লেবো মোথিবার গোলে সানডাউন্স শেষভাগে কিছুটা প্রতিরোধ গড়ে তুললেও শেষ পর্যন্ত হার এড়াতে তা যথেষ্ঠ ছিলনা।

৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থাকা সানডাউন্সের সামনে এখনো শেষ ষোলতে খেলার সুযোগ রয়েছে।

নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে দক্ষিণ কোরিয়ান উলসান ফ্লামিনেন্সকে ভালই ভয় ধরিয়ে দিয়েছিল। ৬৬ মিনিট পর্যন্ত উলসান ২-১ ব্যবধানে এগিয়ে ছিল। ২৭ মিনিটে কলম্বিয়ান স্টাইকার জন আরিয়াসের ফ্রি-কিকে এগিয়ে যায় ফ্লামিনেন্স। বিরতির আগে লি জিন-হুয়ান ও উম ওন-সাংয়ের গোলে উলসান ২-১ গোলের লিড নেয়। ৬৬ মিনিটে ব্রাজিলিয়ান ক্লাবটিকে সমতায় ফেরান নোনাতা। এরপর ৮৩ মিনিটে হুয়া ফ্রেয়তেস ও স্টপেজ টাইমে কেনোর গোলে গ্রুপের শীর্ষ দল হিসেবে নিজেদের অবস্থান শক্তিশালী করেছে ফ্লামিনেন্স।

সংশ্লিষ্ট খবর

Back to top button