Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাক্রিকেট

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জিম্বাবুয়ে টেস্ট দলে নেই রাজা-কারান

ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে। ইনজুরির কারণে আসন্ন টেস্ট সিরিজে জিম্বাবুয়ে দলে নেই ওপেনার বেন কারান ও পেসার রিচার্ড এনগারাভা। মেজর ক্রিকেট লিগে (এমএলসি) খেলার জন্য চুক্তিবদ্ধ থাকায় খেলবেন না রাজা।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগে জিম্বাবুয়ের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলেছে দক্ষিণ আফ্রিকা। ঐ ম্যাচে প্রোটিয়া পেসার কাগিসো রাবাদার বল খেলার সময় হাতে আঘাত পান কারান। পরে পরীক্ষা-নিরীক্ষায় জানা যায়, আঙুল ভেঙে গেছে কারানের।

গত মাসে ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে পিঠের ইনজুরিতে পড়েন এনগারাভা। যে কারনে মাঠের বাইরে আছেন তিনি।

কারান-রাজাদের জায়গায় দলে ডাক পেয়েছেন প্রিন্স মাসভাউরে, তাকুওয়ানাশে কাইতানো, ভিনসেন্ট মাসেকেসা, ট্রেভর গোয়ান্ডো। প্রথমবারের মত টেস্ট দলে সুযোগ হয়েছে ২৭ বছর বয়সী পেসার কুন্দাই মাতিগিমুর। প্রথম শ্রেণিতে মাত্র চার টেস্ট খেলেছেন মাতিগিমুর।

২৮ জুন থেকে প্রথম টেস্ট ও ৬ জুলাই থেকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে জিম্বাবুয়ে। দুই টেস্টই হবে বুলাওয়াতে।

জিম্বাবুয়ে টেস্ট দল : ক্রেইগ আরভিন (অধিনায়ক), ব্রায়ান বেনেট, তানাকা শিভাঙ্গা, ট্রেভর গুয়ান্দো, তাকুওয়ানাশে কাইতানো, ওয়েসলি মাধেভেরে, ক্লাইভ মাদান্দে, ভিনসেন্ট মাসেকেসা, ওয়েলিংটন মাসাকাদজা, প্রিন্স মাসাভাউর, কুন্দাই মাতিগিমু, ব্লেসিং মুজারাবানি, নিউম্যান নিয়ামুরি, তাফাজাওয়া সিগা, নিকোলাস ওয়েলচ ও সিন উইলিয়ামস।

সংশ্লিষ্ট খবর

Back to top button