Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকমধ্যপ্রাচ্যযুক্তরাষ্ট্র

ইরানে ইসরায়েলের হামলার তীব্র নিন্দা জানালেন আরব পররাষ্ট্রমন্ত্রীরা

ইরানের ওপর ইসরায়েলের সামরিক হামলার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত এই উত্তেজনা থামানোর আহ্বান জানিয়েছে আরব লীগ। খবর টিআরটি ওয়ার্ল্ড

গোষ্ঠীটি বলেছে, এই ধরনের হামলা জাতিসংঘের সদস্য একটি দেশের সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘন এবং পুরো অঞ্চলের শান্তি ও নিরাপত্তার জন্য বড় হুমকি।

এক যৌথ বিবৃতিতে আরব পররাষ্ট্রমন্ত্রীরা বলেন, এই উত্তেজনা যেন আরও না বাড়ে, তা নিশ্চিত করতে আঞ্চলিক ও আন্তর্জাতিকভাবে উদ্যোগ নিতে হবে এবং একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির জন্য কাজ করতে হবে।

জরুরি এই বৈঠক অনুষ্ঠিত হয় তুরস্কের ইস্তানবুলে। এই শহরেই ২১-২২ জুন অনুষ্ঠিত হচ্ছে ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি)-এর ৫১তম পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক।

সংশ্লিষ্ট খবর

Back to top button