Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকমধ্যপ্রাচ্যযুক্তরাষ্ট্র

‘অনুমান নির্ভর হয়ে ইরানে হামলা চালিয়েছে ইসরাইল’

ইরান পারমাণবিক চুক্তি মেনে নিলে সংঘাত এড়ানো যেত––ডোনাল্ড ট্রাম্পের এমন মন্তব্যের জবাবে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী খাতিবজাদেহ বলেছেন, ইসরাইল বোমা মেরে ‘নাশকতা’ শুরুর আগ পর্যন্ত তারা আলোচনা চালিয়ে যাচ্ছিলেন।

ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে কিনা, এমন প্রশ্নের জবাবে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী বিবিসিকে বলেন, ‘এটা অর্থহীন, আপনি অনুমান অথবা উদ্দেশ্যের ভিত্তিতে যুদ্ধ শুরু করতে পারেন না।’

নিজের কাছে পারমাণবিক অস্ত্র থাকার পরও ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার জন্য তিনি ইসরাইলকে দোষারোপ করেন। তিনি এটিকে ‘খুবই খারাপ পদক্ষেপ’ বলে উল্লেখ করেন।

ইসরাইলের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে বলে মনে করা হয়, যদিও তারা এটি স্বীকার বা অস্বীকার কোনোটিই করে না।

এদিকে ইসরাইলের আগ্রাসনে ভয় না পেয়ে অটল থাকতে নিজ দেশের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।

এক্স হ্যান্ডলে দেওয়া এক পোস্টে এই আহ্বান জানান খামেনি। তিনি জনগণের উদ্দেশে বলেছেন, শত্রু যদি বুঝতে পারে আপনি তাদের ভয় পাচ্ছেন, তাহলে তারা আপনাকে ছাড়বে না।

তিনি আরও বলেন, আপনারা এখন পর্যন্ত যেভাবে আচরণ করেছেন, তা অব্যাহত রাখুন; সেই আচরণই আরও দৃঢ়তার সঙ্গে চালিয়ে যান।

সংশ্লিষ্ট খবর

Back to top button