Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাক্রিকেট

২ হাজার রানের ক্লাবে শান্ত

বাংলাদেশের দশম ব্যাটার হিসেবে টেস্টে ২ হাজার রানের ক্লাবে নাম লিখিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

গল আন্তর্জাতিক স্টেডিয়ামে শ্রীলংকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ২৭৯ বল খেলে ১৫টি চার ও ১টি ছক্কায় ১৪৮ রানে আউট হন শান্ত। এই ইনিংস খেলার পথে টেস্টে ২ হাজার রান পূর্ণ করেন তিনি।

২০১৭ সালের জানুয়ারিতে ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক হয় শান্তর। এরপর দেশের হয়ে ৩৬ টেস্ট খেলেছেন তিনি। ৬৭ ইনিংস ব্যাট করে এখন পর্যন্ত ২০৩৭ রান করেছেন এই বাঁ-হাতি ব্যাটার। ৬টি সেঞ্চুরির পাশাপাশি ৫টি হাফ-সেঞ্চুরি আছে তার। ব্যাটিং গড়- ৩০.৮৬।

শান্তর আগে বাংলাদেশের হয়ে টেস্টে ২ হাজার রানের ক্লাবে নাম লিখিয়েছেন মুশফিকুর রহিম (৬২১৪, গল টেস্টের দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশন পর্যন্ত), তামিম ইকবাল (৫১৩৪), সাকিব আল হাসান (৪৬০৯) মোমিনুল হক (৪৫৭৭), হাবিবুল বাশার (৩০২৬), মাহমুদুল্লাহ রিয়াদ (২৯১৪), লিটন দাস (২৭৯৬), মোহাম্মদ আশরাফুল (২৭৩৭) ও মেহেদি হাসান মিরাজ (২০৬৮)।

সংশ্লিষ্ট খবর

Back to top button