Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশঅন্যান্য

বাংলাদেশি-বংশোদ্ভূত বিশ্বখ্যাত শেফ টমি মিয়ার সাথে লন্ডনে ড. ইউনূসের সাক্ষাৎ

সম্প্রতি লন্ডনের দ্য ডরচেস্টার হোটেলে বাংলাদেশি-বংশোদ্ভূত বিশ্বখ্যাত শেফ টমি মিয়া, এমবিই ও বাংলাদেশ অন্তর্বতিকালীন সরকারের প্রধান প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

এই বৈঠকে পর্যটন, হসপিটালিটি, নারী উদ্যোক্তা তৈরি ও দক্ষতা উন্নয়ন নিয়ে আলোচনা হয়। টমি মিয়া’স হসপিটালিটি ম্যানেজমেন্ট ইনস্টিটিউট ইতোমধ্যে ৩০,০০০ হাজারের বেশি শিক্ষার্থীকে প্রশিক্ষণ দিয়েছে এবং কোভিডের সময় শত শত নারী হোম কুকড ফুড ডেলিভারি ব্যবসা শুরু করেছেন ।

বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের সিনিয়র সচিব লামিয়া মোরশেদ এবং বাংলাদেশের হাইকমিশনার অ্যাবিদা ইসলাম।

আগামী জুলাই মাসে টমি মিয়া এমবিই ঢাকা সফরে আসবেন এবং বাংলাদেশের হসপিটালিটি ও টুরিজম ইন্ডাস্ট্রিকে বিশ্বের দরবারে তোলে ধরার জন্য বর্তমান অন্তর্বতিকালীন সরকারের সাথে কাজ করার অভিমত ব্যক্ত করেছেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button