Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাক্রিকেট

প্রক্রিয়ার উপর নির্ভর করে ফিট হতে চান তাসকিন

চলমান শ্রীলংকা সফরে সাদা বলের সিরিজে খেলার জন্য প্রক্রিয়ার উপর নির্ভর করে ফিট হয়ে উঠার আশা করছেন বাংলাদেশ পেসার তাসকিন আহমেদ।

বর্তমানে শ্রীলংকা সফরে আছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এই সফরে দু’টি টেস্ট, তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে টাইগাররা। কিন্তু অ্যাচিলিস টেন্ডনের ইনজুরির কারণে পুনর্বাসনে থাকায় টেস্ট সিরিজে খেলবেন না তাসকিন।

ইতোমধ্যে বোলিং শুরু করেছেন তাসকিন। তাই যত তাড়াতাড়ি সম্ভব ম্যাচ ফিটনেস ফিরে পাবার আশা করছেন তিনি। শ্রীলংকার বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে খেলার ইচ্ছা আছে তাসকিনের।

সম্প্রতি জিম সেশনের একটি ছবি সামাজিক যোগযোগ মাধ্যম ফেসবুকে দিয়েছেন তাসকিন। সেই ছবির ক্যাপশনে তাসকিন লিখেছেন, ‘প্রক্রিয়া কখনও বিশ্বাসঘাতকতা করে না।’

শ্রীলংকার বিপক্ষে ২ জুলাই থেকে ওয়ানডে এবং ১০ জুলাই থেকে টি-টোয়েন্টি সিরিজ শুরু করবে বাংলাদেশ। লংকান সফরে সাদা বলের সিরিজে তাসকিন খেলতে পারবেন কি-না, সেটি নিশ্চিতভাবে বলতে পারছেন না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী। সাংবাদিকদের তিনি বলেন, ‘তাসকিনের উন্নতি হয়েছে, কিন্তু সাদা বলের সিরিজে সে খেলতে পারবে কিনা তা বলা কঠিন।’

তিনি আরও বলেন, ‘সে বোলিং শুরু করেছে। সে তার সর্বোচ্চ চেষ্টা করছে। কিন্তু আগামী সপ্তাহে কি হবে, সেটি বলা কঠিন।’

সংশ্লিষ্ট খবর

Back to top button