Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাক্রিকেট

শ্রীলংকা পৌঁছেছে বাংলাদেশ দল

পূর্ণাঙ্গ দ্বিপাক্ষিক সিরিজ খেলতে  দুই গ্রুপে বিভক্ত হয়ে আজ শ্রীলংকা পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে এবারের লঙ্কা সফর শুরু করবে টাইগাররা।

১০ জন ক্রিকেটার এবং কোচিং-টিম স্টাফসহ প্রথম দলটি গতকাল দেশ ছাড়ে এবং দ্বিতীয় দলটি আজ শ্রীলংকায় পৌঁছায়।

মোট ২৮ সদস্যের বাংলাদেশ দলে ১৬ জন খেলোয়াড় এবং ১২ জন কোচিং এবং টিম স্টাফ রয়েছে।

১৭ জুন থেকে গল-এ শ্রীলংকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু করবে বাংলাদেশ। প্রথম টেস্টে শ্রীলংকার মুখোমুখি হওয়ার আগে আগামীকাল অনুশীলন সেশন শুরু করবে টাইগাররা।

২৫ জুন কলম্বোতে দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। টেস্টের পর তিন ম্যাচের ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা।

এখনও ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেনি বাংলাদেশ। গতকাল মেহেদি হাসান মিরাজকে নতুন ওয়ানডে অধিনায়ক ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

টেস্ট দলের নেতৃত্বে থাকবেন নাজমুল হোসেন শান্ত।

বাংলাদেশ টেস্ট দল : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, এনামুল হক বিজয়, মোমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী অনিক, মেহেদি হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, নাইম হাসান, হাসান মুরাদ, এবাদত হোসেন, হাসান মাহমুদ, নাহিদ রানা, সৈয়দ খালেদ আহমেদ।

সংশ্লিষ্ট খবর

Back to top button