Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাঅন্যান্য

সর্বকালের সেরা ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে আলকারাজের শিরোপা জয়

তিনটি চ্যাম্পিয়নশীপ পয়েন্ট রক্ষা করে দুই সেটে পিছিয়ে থেকেও দুর্দান্ত লড়াইয়েল পর ইয়ানিক সিনারকে ফাইনালে পরাজিত করে ফ্রেঞ্চ ওপেনের শিরোপা জিতেছেন কার্লোস আলকারাজ।

বর্তমান চ্যাম্পিয়ন আলকারাজ পরাজয়ের দ্বারপ্রান্ত থেকে বিশ্বের এক নম্বর খেলোয়াড় সিনারের বিপক্ষে নিজেকে টেনে তুলেন। পাঁচ ঘন্টা ২৯ মিনিট শেষে ৪-৬ ৬-৭ (৪/৭), ৬-৪, ৭-৬ (৭/৩) ৭-৬ (১০/২) গেমে আলকারাজ সিনারকে পরাজিত করেছেন।

২২ বছর বয়সী স্প্যানিশ তরুন এনিয়ে পাঁচটি গ্র্যান্ড স্ল্যাম ফাইনালে অপরাজিত থাকলেন। এর মাধ্যমে বড় টুর্নামেন্টে সিনারের ২০ ম্যাচ জয়ের ধারাও শেষ হলো।

ম্যাচ শেষে উজ্জীবিত আলকারাজ বলেছেন, ‘ক্যারিয়ারে এটাই আমার সবচেয়ে রোমাঞ্চকর ম্যাচ, এতে কোন সন্দেহ নেই। আমি মনে করি এই ম্যাচে আমি সবকিছু দিয়েছি।’

রোলা গ্যাঁরো ইতিহাসে এটাই ছিল সবচেয়ে লম্বা সময়ের ফাইনাল। দুই সেটে পিছিয়ে থেকে আলকারাজাও এই প্রথম কোন ম্যাচে জয়ী হলেন। বিশেষ করে চতুর্থ সেটে ৫-৩ গেমে পিছিয়ে থেকে নিজেকে আবারো ফিরিয়ে এনেছেন। চতুর্থ সেটে সেনার তিনবার ম্যাচ পয়েন্ট পেয়েও তা কাজে লাগাতে পারেননি।

২০১৯ সালে উইম্বলডনের ফাইনালে রজার ফেদেরারকে নোভাক জকোভিচ পরাজিত করার পর গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে প্রথম কোন খেলোয়াড় হিসেবে আলকারাজ ম্যাচ পয়েন্ট সেভ করে জয়ী হলেন। ২০০৪ সালে রোলা গ্যাঁরোতে গ্যাস্টন গডিও একমাত্র খেলোয়াড় হিসেবে এই কৃতিত্ব অর্জণ করেছিলেন।

গত বছর ইউএস ওপেনের পর অস্ট্রেলিয়ান ওপেন শিরোপা জয়ী সিনার টানা তৃতীয় গ্র্যান্ড স্ল্যাম শিরোপা থেকে বঞ্চিত হলেন। জয়ের এত কাছাকাছি গিয়েও শেষ পর্যন্ত শিরোপা না পাবার হতাশায় সিনার বলেছেন, ‘এই মুহূর্তে কথা বলার থেকে খেলাটা বেশী সহজ চিল। আজ আমি ভালভাবে ঘুমাতে পারবো না, কিন্তু তারপরও বলবো ঠিক আছে। এমন হতেই পারে। কোন না কোনভাবে এই মুহূর্তটাকে মুছে ফেলতে হবে। ইতিবাচক ভাবে গ্রহণ করে সামনে এগিয়ে যেতে হবে। এছাড়া কোন উপায় নেই। বিষয়টা দু:খের, কিন্তু তাই বলে কান্না চালিয়ে গেলে চলবে না।’

আলকারাজের বিপক্ষে এটাই ছিল সিনারের প্রথম কোন গ্র্যান্ড স্ল্যাম ফাইনাল। এনিয়ে টানা পাঁচ ম্যাচে আলকারাজের বিপক্ষে পরাজয় বরণ করতে বাধ্য হলেন সিনার।

সংশ্লিষ্ট খবর

Back to top button