Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশঢালিউডবিনোদন

নিজের বাড়িতে চুরি করলেন পরী!

দলবল নিয়ে নিজের বাড়িতে নিজেই চুরি করলেন পরী! সেই চুরির ভিডিও তিনি নিজেই ফেসবুকে শেয়ার করেছেন। সেটি আবার নিজের সমাজমাধ্যমে ভাইরাল।

সেই ভিডিও’য় নায়িকা নিজেই জানিয়েছেন, তিনি এই কাণ্ড ঘটিয়েছেন তার নানার বাড়িতে। পরীমনি পরিবারের সকলকে নিয়ে পৌঁছে গিয়েছিলেন সেখানে। নিজে হাতে মাংস বিলিয়েছেন সকলের মধ্যে। প্রতি বছর ঈদে তিনি নিজের হাতে ‘কোরবানি’র মাংস বিলি করেন সাধারণের মধ্যে। সারা দিন নানা কাজে ব্যস্ত থাকার পর রাতের অন্ধকারে ঢুকে পড়েছেন নানার ফলের বাগানে। সেখানে বড় বড় আম, জামরুল, কাঁঠাল ফলেছে। এ সব লোভনীয় ফল দেখে আর কী করে সামলান নিজেকে? তাই নিজেই গাছে উঠে পড়েন। কারণ, গাছ থেকে নিজের হাতে ফল পাড়ার আনন্দই আলাদা।

পরী নিজের হাতে পেড়েছেন আম, জামরুল। তারই এক শাগরেদ তুলে এনেছেন কাঁঠাল। তার প্রয়াত নানা শামসুল হক গাজীর বাগানে ঢুকে এ ভাবেই ‘দৌরাত্ম্য’ চালিয়েছেন। নিজেরাই আনন্দের চোটে হাসিতে গড়িয়ে পড়েছেন। আচমকা ছেলেবেলা ফিরে পেয়ে প্রত্যেকেই খুশি। সে কথা প্রকাশ পেয়েছে পরীর একটি মন্তব্যে। ভিডিও ভাগ করে নিয়ে তিনি লিখেছেন, ‘এই যে জীবনের এত সুন্দর স্মৃতিগুলো, সব কি আর মলিন হয়ে যায়!’

সংশ্লিষ্ট খবর

Back to top button