Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
জনদুর্ভোগবাংলাদেশ

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২৩ কিলোমিটার যানজট

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের যমুনা সেতু পূর্ব প্রান্ত থেকে আশেকপুর পর্যন্ত প্রায় ২৩ কিলোমিটারজুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

আগের দিন ভোর থেকে সৃ্ষ্ট এ যানজটে চরম ভোগান্তিতে পড়েছেন চালক ও ঈদে ঘরমুখো যাত্রীরা।

এতে শত শত যানবাহন আটকা পড়েছে। ভোগান্তিতে পড়েছে শিশু থেকে শুরু করে সব বয়সী যাত্রীরা।

পুলিশ জানায়, সকাল থেকে যমুনা সেতু থেকে রাবনা পর্যন্ত গাড়ির সারি রয়েছে, কিন্তু যানজট নেই। গাড়িগুলো ধীরগতিতে চলছে।

তাদের ভাষ্য রাতভর মহাসড়কে থেমে থেমে যান চলাচল করেছে। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। আটকা পড়ে পশুবাহী শতাধিক গাড়ি।

এলেঙ্গা হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ শরীফ বলেন, মহাসড়কে একাধিক বাস বিকল হয়। সেনাবাহিনী-পুলিশ যৌথভাবে যানজট নিরসনে কাজ করছে। আশা করছি অল্প সময়ের মধ্যেই যান চলাচল স্বাভাবিক হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button