Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশবিএনপিরাজনীতি

পদত্যাগ না করে সময় মতো নির্বাচন দিন, ইউনূসকে ফারুক

পদত্যাগ না করে সময় মতো জাতীয় সংসদ নির্বাচন দিয়ে ইতিহাসের স্মরণীয় হয়ে থাকতে প্রধান উপদেষ্টার প্রতি আহবান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক।

তিনি বলেন, সময় মতো জাতীয় নির্বাচন অনুষ্ঠিত না হলে দেশের অস্থিরতার দায় অন্তর্বর্তী সরকারের ওপর বর্তাবে।

শুক্রবার (২৩ মে) সকালে জাতীয় প্রেসক্লাবে অপরাজেয় বাংলাদেশ আয়োজিত ‘জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্র রুখে দাঁড়াও দেশবাসী’ শীর্ষক মুক্ত প্রতিবাদ সমাবেশে এই মন্তব্য করেন তিনি।

এসময় ফারুক তিন উপদেষ্টা স্বেচ্ছায় পদত্যাগ না করলে প্রধান উপদেষ্টাকে দায়িত্ব নিয়ে তাদের অপসারণ করার আহবানও জানান।

তিনি বলেন, দেশের সংস্কার করতে গিয়ে ফ্যাসিস্ট গোষ্ঠী যেন মাথাচাড়া দিতে পারে এসময় সংস্কার যেন না নয়।

সংশ্লিষ্ট খবর

Back to top button