
আজ রোববার (৪ মে) মিরপুরে দল ঘোষণা করেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু।
পূর্ণমেয়াদে অধিনায়কত্ব পাওয়া লিটনের প্রথম অ্যাসাইনমেন্ট হবে আমিরাত সিরিজ। লিটনের ডেপুটি হিসেবে রাখা হয়েছে স্পিন বোলিং অলরাউন্ডার শেখ মাহাদি হাসানকে। তবে তাকে শুধু এই দুটি সিরিজের জন্যই দায়িত্ব দেওয়া হয়েছে। এভাবে আরো কয়েকজনকে সহ অধিনায়ক করে দেখবে বিসিবি। এরপর একজনকে বেছে নেবে। এমনটাই জানিয়েছেন বিসিবির ক্রিকেট ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম।
এদিকে, টি২০ দলে ফিরেছেন সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও তাওহীদ হৃদয়। দুজনই ইনজুরির কারণে সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে খেলতে পারেননি। এছাড়া স্কোয়াডে জায়গা হয়নি মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, রিপন মন্ডল ও তাসকিন আহমেদ।



