Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আলীগের অনিয়ম দূর্নীতিবাংলাদেশ

শেখ হাসিনার ছেলে, মেয়েসহ পরিবারের পাঁচ সদস্যের সম্পদ জব্দের আদেশ

গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারের পাঁচ সদস্যের বাড়ি ও জমি জব্দের আদেশ দিয়েছে আদালত।

ঢাকার একটি বিচারিক আদালত দুদকের আবেদনের শুনানি নিয়ে এ আদেশ দিয়েছে।

শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, ছেলে সজীব ওয়াজেদ ‍জয়, বোন শেখ রেহানা, তার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ও মেয়ে আজমিনা সিদ্দিকের নামে থাকা সম্পদ জব্দের নির্দেশ দিয়েছে আদালত।

আবেদনে বলা হয়েছে, সায়মা ওয়াজেদ পুতুল স্থাবর সম্পদ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। মামলা নিস্পত্তির আগে সম্পদ হস্তান্তর বা স্থানান্তর হয়ে গেলে অনুসন্ধানে ক্ষতির শঙ্কা রয়েছে।

“অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে অনুসন্ধান শেষ না হওয়া পর্যন্ত তাদের স্থাবর সম্পদ – সম্পত্তির মালিকানা পরিবর্তন/স্থানান্তর বা অন্য কোনো প্রক্রিয়ায় হস্তান্তর করতে না পারেন এজন্য সম্পদ জব্দ করা প্রয়োজন,” বলে উল্লেখ করা হয়েছে আবেদনে।

জব্দ হওয়া ছয় কোটি টাকার বেশি সম্পত্তি ঢাকা, খুলনা ও গোপালগঞ্জে রয়েছে বলে জানিয়েছেন দুদক কর্মকর্তারা।

সংশ্লিষ্ট খবর

Back to top button