Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশবিশ্ববাংলা

সৌদি আরব রিপোর্টার্স এসোসিয়েশনের সভাপতি বাংলা টিভির সোহেল রানা

সৌদি আরবের প্রবাসী সাংবাদিকদের সংগঠন সৌদি আরব রিপোর্টার্স এসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা হয়েছে।

এতে প্রবাসী বান্ধব চ্যানেল বাংলা টিভির জেদ্দা প্রতিনিধি সোহেল রানাকে সভাপতি ও আর টিভির জেদ্দা প্রতিনিধি হানিছ সরকার উজ্জলকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

সোমবার (২৮ এপ্রিল) জেদ্দার একটি কমিউনিটি সেন্টারে এ কমিটি ঘোষনা করেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও প্রতিষ্ঠাতা সভাপিত এম ওয়াই আলাউদ্দিন।

নবগঠিত কমিটির অন্যান্যরা হলেন, উপদেষ্টা মন্ডলীর সদস্য এস এ টিভির জেদ্দা প্রতিনিধি বাহার উদ্দিন বকুল, সিনিয়র সহ-সভাপতি এনটিভির জেদ্দা প্রতিনিধি মাসুদ সেলিম, সহ-সভাপতি এটিএন বাংলার সৌদি আরব প্রতিনিধি সাজিদুল ইসলাম ও জি টিভির সৌদি আরব প্রতিনিধি সেলিম আহমেদ, সাংগঠনিক সম্পাদক এশিয়া টিভির জেদ্দা প্রতিনিধি কাওছার আব্দুস সালাম, যুগ্ম সাধারণ সম্পাদক নিউজ ২৪ জেদ্দা প্রতিনিধি মোঃ ফিরুজ, চ্যানেল ২৪ জেদ্দা প্রতিনিধি সৈয়দ আহমেদ ও এনটিভি মক্কা প্রতিনিধি কামাল পারভেজ অভি, সহ-সাংগঠনিক সম্পাদক এস এ টিভির মদিনা প্রতিনিধি আনিসুর রহমান পলাশ এবং দপ্তর সম্পাদক কিউ টিভির জেদ্দা প্রতিনিধি রফিক চৌধুরীসহ অনেকে।

এসময় নবগঠিত কমিটির সভাপতি সোহেল রানা বলেন, প্রবাসীদের সুখ-দুঃখে পাশে থাকার পাশাপাশি দেশটির বাংলাদেশ কমিউনিটির মুখপাত্র হিসেবে জোরালো ভূমিকা রাখবে সৌদি আরব রিপোর্টার্স এসোসিয়েশন।

এসআর

সংশ্লিষ্ট খবর

Back to top button