Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশঢালিউডবিনোদন

অবশেষে বাবাকে নিয়ে ভারত যাওয়ার অনুমতি পেলেন নেহা

সকল জটিলতা কাটিয়ে অবশেষে আজ (রোববার) বাবাকে নিয়ে ভারতে রওয়ানা হওয়ার কথা রয়েছে নিদ্রা দে নেহার। বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই। বলেন, ‘এনওসির জটিলতার কারণে বাবাকে দেশের বাইরে নেওয়া সম্ভব হয়নি। তবে আমাদের সমস্যার মোটামুটি সমাধান হয়েছে। আজ বাবাকে নিয়ে রওয়ানা হবো।’

তিনি বলেন, ‘এনওসির জটিলতার কারণে বাবাকে দেশের বাইরে নেওয়া সম্ভব হয়নি। তবে আমাদের সমস্যার মোটামুটি সমাধান হয়েছে। আজ বাবাকে নিয়ে রওয়ানা হবো।’

এর আগে গতকাল বিকেলে নেহা নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে আসেন। সেখানে তিনি জানান, তার সরকারি কর্মকর্তা বাবার এনওসির (নো অবজেকশন লেটার) মেয়াদ ছিল না। সেজন্য তাদের আটকে দেওয়া হয়েছিল।

ভিডিওতে তিনি বলেন, ‘আমরা এর আগে চিকিৎসা নিতে গিয়েছিলাম। তখন হাফ ডান হয়। সেসময় এনওসি নেওয়া হয়েছিল। এবার ব্যাংকে আবার এনওসি চাইলে তারা জানান, আপনার তো এনওসি এই পারপাসে নেওয়া আছে, আর প্রয়োজন নেই। কিন্তু এয়ারপোর্ট কর্তৃপক্ষ সেটা মানতে নারাজ। তারা নানান রুলসের কথা শোনাচ্ছে। অথচ পরশুদিন আমার বাবার ট্রিটমেন্টের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া। বাবার একদম লাস্ট স্টেজ। আমি জানি না কী ঘটবে।’

২০২০ সালের ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ প্রতিযোগী নিদ্রা দে নেহা মডেলিং দিয়েই ক্যারিয়ার শুরু করেন। বিজ্ঞাপন, নাটক, ওটিটির গণ্ডি পেরিয়ে নাম লিখিয়েছেন সিনেমায়ও। গত বছর মুক্তি পেয়েছে তার অভিনীত সিনেমা ‘শরতের জবা’।

সংশ্লিষ্ট খবর

Back to top button