Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাফুটবল

লিভারপুলের এখনও কাজ বাকি: স্লট

মৌসুম জুড়ে প্রিমিয়ার লিগে দুর্দান্ত খেলে শিরোপার সুবাস আগে থেকেই পাচ্ছে লিভারপুল। টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে ড্র করলেই নিশ্চিত হবে দলটির চ্যাম্পিয়ন হওয়া। হারলেও থাকবে আরও সুযোগ। এমন সহজ সমীকরণের সামনে দাঁড়িয়েও কোচ আর্নে স্লট বলছেন, তাদের কাজ বাকি আছে আরও।

আগামী রোববার টটেনহ্যামের বিপক্ষে মাঠে নামবে লিভারপুল। গত বুধবার রাতে ক্রিস্টাল প্যালেসের সাথে আর্সেনালের ২-২ গোলে ড্রয়ের ফলে স্লটের দলের শিরোপা নিশ্চিতে এই ম্যাচে প্রয়োজন কেবল হার এড়ানো। আর সেটা হলেই দলটি জিতবে নিজেদের ২০তম লিগ শিরোপা, যা স্বাভাবিকভাবেই খেলোয়াড়, স্টাফ, ভক্ত সর্বোপরি ক্লাবের জন্য রোমাঞ্চকর এক মঞ্চ।

তবে শুক্রবার সংবাদ সম্মেলনে স্লট লড়াইয়ে কোনো ছাড় না দেওয়ার কথাই বললেন। “আমরা জানি, এখনও কাজ বাকি আছে। (চ্যাম্পিয়ন হতে) আমাদের কমপক্ষে একটি পয়েন্ট দরকার। এটা মাথায় রাখতে হবে। আমাদের ভক্তরা যখন স্টেডিয়ামে আসবে, তখন তারা আমাদের সেভাবেই সমর্থন দেবে, যেভাবে তারা পুরো মৌসুমে দিয়েছে। তবে আমাদের এখনও একটি পয়েন্ট দরকার, এটা ভুলে গেলে চলবে না।”

লিগে ৩৩ ম্যাচে ৭৯ পয়েন্ট লিভারপুলের। দুইয়ে থাকা আর্সেনালের ৩৪ ম্যাচে পয়েন্ট ৬৭। ফলে খুব বড় মিরাকেল না ঘটলে কয়েক ম্যাচ হাতে রেখেই শিরোপা ঘরে তুলবে সালাহ-ফন ডাইকরা।

পাঁচ বছর পর লিভারপুলের চ্যাম্পিয়ন হওয়ার রোমাঞ্চ অনুভব করছেন স্লটও। “এটা একটা বিশাল দায়িত্ব। আমরা খুব ভালোভাবেই জানি এই ক্লাবটি শেষবারের মতো কোভিডের সময় লিগ জিতেছিল। সুতরাং সবাই রবিবারের অপেক্ষায় আছে।”

এই মৌসুমে লিভারপুলের দায়িত্ব নিয়েছেল স্লট। তার আগে লম্বা সময় দায়িত্বটা সামলান অভিজ্ঞ জার্মান কোচ ইয়ুর্গেন ক্লপ।

সংশ্লিষ্ট খবর

Back to top button