Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলা

আলোকস্বল্পতায় আগেভাগে দিন শেষ, বাংলাদেশ ১১২ রানে এগিয়ে

প্রথম টেস্টের সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ৫৭ ওভারে ১৯৪/৪ (শান্ত ৬০*, জাকের ২১*; সাদমান ৪, জয় ৩৩, মুমিনুল ৪৭, মুশফিক ৪); বাংলাদেশের লিড ১১২ রান।

জিম্বাবুয়ে প্রথম ইনিংসে ৮০.২ ওভারে ২৭৩/১০ ( এনগারাভা ২৮*; কারান ১৮, বেনেট ৫৭, ওয়েলচ ২, আরভিন ৮, মাধেভেরে ২৪, উইলিয়ামস ৫৯, মায়াভো ৩৫, মাসাকাদজা ৬, মুজারাবানি ১৭)। লিড ৮২
বাংলাদেশ প্রথম ইনিংসে ৬১ ওভারে ১৯১/১০ (খালেদ ০*; সাদমান ১২, জয় ১৪, শান্ত ৪০, মুশফিক ৪, মুমিনুল ৫৬, মিরাজ ১, তাইজুল ৩, হাসান ১৯, জাকের ২৮, নাহিদ ০)
৫৭ ওভারের পর পৌনে পাঁচটার দিকে আলোক স্বল্পতায় বন্ধ হয় খেলা। পাঁচটা বাজার কয়েক মিনিট যেতেই দিন শেষের ঘোষণা দেন আম্পায়াররা। তার আগে পঞ্চম উইকেটে প্রতিরোধ গড়ে খেলছিলেন নাজমুল হোসেন শান্ত ও জাকের আলী। ৩৯ রানে অবিচ্ছিন্ন আছেন তারা। একবার ২৬ রানে জীবন পাওয়া শান্ত ৬০ রানে ব্যাট করছেন। সঙ্গে রয়েছেন জাকের ২১। বাংলাদেশ ১১২ রানে এগিয়ে থেকে দিন শেষ করলো।

সংশ্লিষ্ট খবর

Back to top button