Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশসরকার

প্রধান উপদেষ্টার কাছে স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রতিবেদন জমা

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দিয়েছে স্থানীয় সরকার সংস্কার কমিশন। রোববার (২০ এপ্রিল) বিকেলে অধ্যাপক ড. তোফায়েল আহমেদের নেতৃত্বে স্থানীয় সরকার সংস্কার কমিশন তাদের প্রতিবেদন জমা দেয়।

প্রতিবেদন জমা দেয়ার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিশনের সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয় লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. ফেরদৌস আরফিনা ওসমান ও উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক ড. কাজী মারুফুল ইসলাম, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সিনিয়র আইনজীবী আব্দুর রহমান, বিআইআইএসএস-এর গবেষণা পরিচালক অর্থনীতিবিদ ড. মাহফুজ কবীর, নারীর উদ্যোগ কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মাশহুদা খাতুন শেফালী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ তারিকুল ইসলাম এবং মানবাধিকার কর্মী ও লেখক ইলিরা দেওয়ান।
জানা গেছে, দুই খণ্ডের সংস্কার প্রতিবেদনের প্রথম খণ্ডে একটি স্থায়ী স্থানীয় সরকার কমিশন গঠনসহ সর্বস্তরের স্থানীয় সরকার প্রতিষ্ঠানের জন্য চার শতাধিক মৌলিক সংস্কার প্রস্তাবের পাশাপাশি দ্বিতীয় খণ্ডে স্থানীয় সরকার শক্তিশালীকরণে বেশ কয়েকটি নতুন আইনের খসড়া উপস্থাপন করা হয়েছে।

কমিশন আশা করছে, সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়িত হলে বাংলাদেশের স্থানীয় সরকারের কাঠামোর সামগ্রিক কাঠামোর গণতান্ত্রিক রূপান্তরসহ পুরোপুরি পাল্টে যাবে। বাংলাদেশের স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহ বিশ্বে একটি রোল মডেল হিসেবে আবির্ভূত হবে।

 

হাসান মাহমুদ / বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button