Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাক্রিকেট

পাকিস্তানের কাছে বড় হারে বিদায় দেখছে বাংলাদেশ

নারী বিশ্বকাপ বাছাই

নারী বিশ্বকাপ বাছাইয়ে স্বাগতিক পাকিস্তানের কাছে ৭ উইকেটের বিশাল ব্যবধানে হেরে গেছে বাংলাদেশ দল। এই হারে বিশ্বকাপের মূল পর্বে খেলা অনেকটাই অনিশ্চিত হয়ে গেল বাংলাদেশ। যদিও হেরে গেলেও এখনো আনুষ্ঠানিকভাবে বাদ পড়েননি নিগার সুলতানা জ্যোতিরা।

এই মুহূর্তে চলমান ওয়েস্ট ইন্ডিজ-থাইল্যান্ড ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে। সে ম্যাচে থাইল্যান্ড যদি উইন্ডিজকে চমকে দিতে পারে, তাহলে বিশ্বকাপের টিকিট পাবে বাংলাদেশ। আর যদি ওয়েস্ট ইন্ডিজ বড় ব্যবধানে থাইদের হারিয়ে দেয় সেক্ষেত্রে কপাল পুড়বে লাল-সবুজের প্রতিনিধিদের।

লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন গ্রাউন্ডে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। তবে ব্যাটিংয়ে দুই মিডল অর্ডার ব্যাটার ঋতু মণি আর ফাহিমা খাতুন ছাড়া কেউই বলার মতো রান করতে পারেননি। তাদের দুজনের চলিশোর্ধ্ব দুটি ইনিংসে চড়ে ৫০ ওভারে ৯ উইকেটে ১৭৮ পর্যন্ত পৌঁছায় বাংলাদেশ।

দলীয় সর্বোচ্চ ৪৮ রান আসে ঋতু মণির ব্যাটে। ৭৬ বলে ৫ চারে এই ইনিংস খেলেন তিনি। ৫৩ বলে ৪ চারে অপরাজিত ৪৪ রান করেন ফাহিমা।

পাকিস্তানি বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন স্পিনার সাদিয়া ইকবাল।

জবাব দিতে নেমে ১৭৯ রানের লক্ষ্য হেসেখেলেই পেরিয়ে গেছে পাকিস্তান। শুরুতেই বাংলাদেশি পেসার মারুফা আক্তার পাকিস্তানের ওপেনার শাওয়াল জুলফিকারকে তুলে নিলেও তাতে অসুবিধা হয়নি স্বাগতিকদের।

অন্য ওপেনার মুনীবা আলী এবং আলিয়া রিয়াজের জোড়া ফিফটিতে ১০.২ ওভার হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান। দলটির পক্ষে সর্বোচ্চ ৬৯ রান করেন মুনীবা। ৫২ রানে অপরাজিত থাকেন আলিয়া।

বাংলাদেশের পক্ষে একটি করে উইকেট পান মারুফা, নাহিদা আক্তার ও রাবেয়া খান।

সংশ্লিষ্ট খবর

Back to top button