Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাফুটবল

ভক্তদের ঈদের শুভেচ্ছা জানালেন বাংলাদেশের ফুটবলাররা

দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। বিশেষ এ দিনে জাতীয় ফুটবল দলের খেলোয়াড়রা পরিবার-পরিজনের সঙ্গে ছুটি কাটাচ্ছেন। সম্প্রতি লাল-সবুজ জার্সিতে অভিষেক হওয়া হামজা চৌধুরী বর্তমানে অবস্থান করছেন ইংল্যান্ডে এবং বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভূঁইয়াও নিজস্বভাবে ঈদ উদযাপন করছেন। আর দুই তারকাই দেশের ফুটবল-ভক্তসহ সকলের প্রতি ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) প্রকাশিত এক ভিডিওবার্তায় জাতীয় দলের এই দুই ফুটবলার ঈদের ছুটিটা ভালো কাটানোর পরামর্শ দেন এবং সবার মঙ্গল কামনা করেন।

হামজা চৌধুরী তার শুভেচ্ছাবার্তায় বলেন, ‘আমি এবং আমার পরিবারের পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা। আল্লাহ সবার মঙ্গল করুন। আপনাদের সঙ্গে শিগগিরই দেখা হবে, ইনশাআল্লাহ।’

বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভূঁইয়া বলেন, ‘ঈদ মোবারক। আশা করি পরিবারের সঙ্গে সবাই সময়টা উপভোগ করছেন। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।’

উল্লেখ্য, গত ২৫ মার্চ ভারতের বিপক্ষে শিলংয়ে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলেছিল বাংলাদেশ। গোলশূন্য ড্র হওয়া সেই ম্যাচে জামাল ভূঁইয়া একাদশে না থাকলেও, নিজের বাংলাদেশ অধ্যায়ের শুরুতেই পারফরম্যান্সে আলো ছড়ান হামজা চৌধুরী।এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের পরবর্তী ম্যাচ ১০ জুন ঢাকায় সিঙ্গাপুরের বিপক্ষে। ওই ম্যাচ খেলতে ফের বাংলাদেশে আসবেন হামজা। এর মধ্যে দেশের অন্যান্য ফুটবলাররা ঘরোয়া ফুটবল প্রতিযোগিতায় অংশ নেবেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button