সবচেয়ে বড় প্রতিরক্ষা চুক্তি করছে ভারত

সরকারি বিবৃতিতে বলা হয়েছে, এতে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় ইতোমধ্যে স্বাক্ষর করেছে।
ভারতের রাষ্ট্র পরিচালিত প্রতিরক্ষা প্রস্তুতকারক প্রতিষ্ঠান হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড (HAL) এই হেলিকপ্টারগুলো সরবরাহ করবে। ভারতীয় সেনাবাহিনী ৯০টি হেলিকপ্টার পাবে এবং ৬৬টি পাবে বিমান বাহিনী।
এ বিষয়ে রুশ সংবাদমাধ্যম আরটির এক প্রতিবেদন বলছে, ‘এলসিএইচ প্রচণ্ড’ মডেলের আক্রমণাত্মক হেলিকপ্টারটি ৫ হাজার মিটার উচ্চতায় উড়তে এবং অবতরণ করতে সক্ষম। এই বৈশিষ্ট্যের কারণে এটি পাকিস্তান ও চীন সীমান্তবর্তী সংবেদনশীল এলাকায়, যার মধ্যে সিয়াচেন হিমবাহ এবং পাহাড়ি পূর্ব লাদাখের মতো অঞ্চল রয়েছে অভিযান চালাতে সক্ষম হবে।
ভারতের প্রতিরক্ষা অধিগ্রহণ কাউন্সিল এই মাসের শুরুতে ৫৪০ বিলিয়ন রুপি (৬.২৬ বিলিয়ন ডলার)-এর বেশি মূল্যের অস্ত্র ও সরঞ্জাম ক্রয়ের প্রাথমিক অনুমোদন দিয়েছে। প্রস্তাবিত অধিগ্রহণের মধ্যে রয়েছে- ভারতীয় সেনাবাহিনীর রাশিয়ান-নির্মিত টি-৯০ যুদ্ধ ট্যাঙ্কের জন্য উন্নত ইঞ্জিন, নৌবাহিনীর জন্য অতিরিক্ত সাবমেরিন-বিরোধী টর্পেডো এবং বিমান বাহিনীর জন্য বিমানবাহিত প্রাথমিক সতর্কতা ও নিয়ন্ত্রণ ব্যবস্থা।
ভারতের নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা কমিটি সম্প্রতি ৩০০টিরও বেশি দেশীয়ভাবে উন্নত ১৫৫ মিমি হাউইটজার বা অ্যাডভান্সড টোয়েড আর্টিলারি গান সিস্টেম (ATAGS) কেনার জন্য ৮২৩ মিলিয়ন ডলারের একটি চুক্তিও অনুমোদন দিয়েছে।



