Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাফুটবল

কখন-কীভাবে দেখবেন আর্জেন্টিনা-ব্রাজিল ম্যাচ

২০২৬ বিশ্বকাপে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে আগামীকাল বুধবার বাংলাদেশ সময় ভোরে মুখোমুখি হবে আর্জেন্টিনা-ব্রাজিল। ম্যাচটি হবে আর্জেন্টিনার মাঠ বুয়েনস আয়ার্সের এস্তাদিও মনুমেন্তালে।

বিশ্বকাপে বাছাইয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলে এখন পর্যন্ত ১৩ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে আর্জেন্টিনা। বিশ্ব চ্যাম্পিয়নরা টানা দ্বিতীয়বার বিশ্বকাপে খেলার পথ প্রায় নিশ্চিত করে ফেলেছে। অন্যদিকে, ব্রাজিল শুরুতে ধীর গতিতে এগোলেও এখন ২১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে অবস্থান করছে। দ্বিতীয় স্থানে থাকা ইকুয়েডরের চেয়ে মাত্র ১ পয়েন্ট পিছিয়ে আছে তারা।

এবারের আন্তর্জাতিক বিরতিতে একাধিক তারকা ফুটবলারকে পাচ্ছে না আর্জেন্টিনা। আগের ম্যাচেই উরুগুয়ের বিপক্ষে মেসি-লাওতারোদের ছাড়া খেলতে হয়ে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের। তারপরেও জয় নিয়েই উরুগুয়ে থেকে ফেরে আলবিসেলেস্তেরা।

অন্যদিকে, খারাপ সময়টা হয়তো আস্তে আস্তে কাটিয়ে উঠছে ব্রাজিল। কলম্বিয়ার বিপক্ষে ড্রয়ের পথে থাকলেও শেষ সময়ে ভিনিসিয়ুস জুনিয়রের গোলে ঘরের মাঠে দারুণ এক জয় তুলে নেয় ব্রাজিল।

বিশ্বকাপ বাছাইপর্বের এই ম্যাচটি বাংলাদেশের কোনো টিভি চ্যানেলে দেখানো হবে না। তবে ভক্তদের জন্য সুখবর ফ্যানকোড অ্যাপ ও ওয়েবসাইটে লাইভ স্ট্রিমিং করা হবে। এছাড়া ম্যাচটি সরাসরি দেখা যাবে Sportzfy অ্যাপে। দেখা যাবে ইয়াসিন টিভি অ্যাপেও।

সংশ্লিষ্ট খবর

Back to top button