Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশঅন্যান্য

লোকালয়ে সুন্দরবনের বিশাল অজগর

বাগেরহাটের সুন্দরবন সংলগ্ন শরণখোলা উপজেলার সোনাতলা গ্রাম থেকে ২০ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করেছে ম্যানগ্রোভ বন সুরক্ষায় নিয়োজিত কমিউনিটি প্যাট্রলিং গ্রুপের (সিপিজি) সদস্যরা।

শুক্রবার বিকেলে সুন্দরবন থেকে চলে আসা এই অজগরটি সোনাতলা গ্রামের মরিয়ম বেগমের একটি ছাগলকে আক্রমণ করে মেরে ফেলে। লোকজন এই দৃশ্য দেখতে পেয়ে বন বিভাগের খবর দেয়।

সন্ধ্যায় সিপিজি সদস্যরা পার্শ্ববর্তী মালেক গাজীর বাড়ীর বাগান থেকে অজগরটি উদ্ধার করে। উদ্ধার করা অজগরটি শুক্রবার সন্ধ্যায় সুন্দরবনের শরণখোলা রেঞ্জে অবমুক্ত করা হয়েছে।

সুন্দরবন সুরক্ষায় কমিউনিটি প্যাট্রলিং গ্রুপের (সিপিজি) প্রধান মো. খলিলুর রহমান জানান, শরণখোলা উপজেলার সোনাতলা গ্রাম সোনাতলা গ্রামের জনৈক মরিয়ম বেগমের একটি ছাগল খোঁজ করে না পেয়ে বিকেলে বাগানে গিয়ে দেখেন বিশাল একটি অজগর তার ছাগলটিকে আক্রমণ করে মেরে ফেলেছে এবং মৃত ছাগলটিকে পেঁচিয়ে ধরে রেখেছে।

মরিয়ম বেগম এ দৃশ্য দেখে জানালে সিপিজি সদস্যদের নিয়ে ঘটনাস্থলে ছুটে যাই। এ সময় লোকজনের উপস্থিতি টের পেয়ে অজগরটি ছাগলটিকে ছেড়ে দিয়ে পার্শ্ববর্তী মালেক গাজীর বাড়ির বাগানের ঝোপের মধ্যে আশ্রয় নেয়। পরে তল্লাশী চালিয়ে অজগরটিকে উদ্ধার করা হয়। সুন্দরবন থেকে চলে আসা উদ্ধারকৃত অজগরটির ২০ ফুট লম্বা ও ওজন ৫৫ কেজি।

 

সংশ্লিষ্ট খবর

Back to top button