Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
রাজনীতিবাংলাদেশবিএনপি

বিএনপির বিরুদ্ধে মিডিয়া ট্রায়াল করা হচ্ছে: তারেক রহমান

এক এগারোর মতো আবারও বিএনপিকে মিডিয়া ট্রায়ালের মুখোমুখি করা হচ্ছে। এ মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (১৭ মার্চ) সন্ধ্যায় এক ইফতার মাহফিলে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগদিয়ে তিনি এ মন্তব্য করেন।

রাজধানীর বনানীতে হোটেল লেকশোরে জিয়া সাইবার ফোর্সের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনলাইন এক্টিভিস্টদের জন্য ইফতার মাহফিলের আয়োজন করা হয়। সেখানে অনলাইন এক্টিভিস্টদের সঙ্গে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে মতবিনিময় করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

ইফতারের আগে সংক্ষিপ্ত বক্তব্যে তারেক রহমান বলেন, একটি মহল ষড়যন্ত্র করছে, বিএনপি ও বাংলাদেশি জাতীয়তাবাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। এক এগারোর মতো বিএনপির বিরুদ্ধে নানা বানোয়াট অভিযোগ তোলা হচ্ছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, জনগণের জন্য একটি জবাবদিহিতামূলক সরকার প্রতিষ্ঠা করতে হবে। মত পার্থক্য ভুলে সবাইকে ঐক্যবদ্ধ থেকে আগামী দিনের সব প্রতিকূলতা মোকাবিলা করার আহবান জানান তিনি।

সংশ্লিষ্ট খবর

Back to top button