Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশবিনোদন

গাড়িতে আগুেন, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পারশা

ভয়াবহ অগ্নি দুর্ঘটনা থেকে অল্পের জন্য প্রাণে বেঁচে ফিরলেন সংগীত ও অভিনয়শিল্পী পারশা মাহজাবীন। শনিবার (১৫ মার্চ) রাজধানীর কুর্মিটোলায় গাড়িতে অগ্নিকাণ্ড হয়েছিল। এ ঘটনাতেই প্রাণসংশয়ে পড়েছিলেন সংগীত তারকা।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে পারশা বলেন, আমি উবারে করে বনানী যাচ্ছিলাম। কুর্মিটোলার সামনে গাড়িতে হুট করে আগুন ধরে যায়। তড়িঘড়ি করে বেরিয়েছি। কীভাবে যে বের হয়েছি বলতে পারব না।

parsa 2

সামাজিকমাধ্যমে পারশ লেখেন, কিছুক্ষণ আগে কুর্মিটোলা হসপিটালের সামনে আমার উবারে আগুন ধরে যায়। ধোঁয়াতে আমার গলা এখনও জ্বলছে। গাড়ির দরজাটাও খুলতে পারিনি প্রথম কিছুক্ষণ। আগুন দাউ দাউ করে জ্বলছিল! কীভাবে যে বেঁচে গেছি!

এর আগে অন্য একটি পোস্টে একটি ভিডিও প্রকাশ করেছেন পারশা। সেখানে দেখা যাচ্ছে, গাড়িতে দাউ দাউ করছে আগুন। ধোঁয়া উড়ছে। পানি ঢেলে আগুন নেভানোর চেষ্টা করা হচ্ছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button