Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকঅন্যান্যইউরোপ

ইসলাম বিদ্বেষ সহ্য করব না: অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

ইসলাম বিরোধী ঘৃণা ছাড়ানোর বিরুদ্ধে তুরস্কের সতর্কবার্তা

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ সোমবার দক্ষিণ-পশ্চিম সিডনির একটি মসজিদের বিরুদ্ধে সহিংস কর্মকাণ্ডকে “জঘন্য” বলে বর্ণনা করেছেন।  তিনি বলেছেন, অস্ট্রেলিয়া “বর্ণবাদ এবং ইসলামোফোবিয়া” সহ্য করবে না।

ইসলামোফোবিয়া মোকাবেলায় ব্রিটেনে নতুন টাস্কফোর্স গঠন 

ব্রিটিশ সরকার সম্প্রতি “মুসলিম-বিরোধী ঘৃণামূলক বক্তব্য” বা “ইসলামফোবিয়া” শব্দটি সংজ্ঞায়িত করার জন্য একটি নতুন টাস্কফোর্স গঠনের ঘোষণা দিয়েছে, যার লক্ষ্য মুসলমানদের বিরুদ্ধে ঘৃণামূলক বক্তব্যের ঘটনা মোকাবেলায় সরকারি পদক্ষেপে সহযোগিতা করা।

ইসলামের বিরুদ্ধে সংগঠিত ঘৃণামূলক বক্তব্যের বিরুদ্ধে তুরস্কের সতর্কবার্তা

তুরস্ক মুসলিমদের বিরুদ্ধে ঘৃণামূলক বক্তব্য, বৈষম্য এবং উস্কানি ছাড়ানোর বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে একজন বিশেষ প্রতিনিধি নিয়োগের জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে। এইক সাথে পশ্চিমা বিশ্বে ধর্মীয় স্থান এবং পবিত্র কোরআনের উপর ক্রমবর্ধমান আক্রমণের বিষয়ে সতর্ক করেছে। গত সপ্তাহে মঙ্গলবার জেনেভায় মানবাধিকার কাউন্সিলের এক উচ্চ-পর্যায়ের বৈঠকে তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রী মেহমেত কামাল বোজায় এই প্রস্তাব উত্থাপন করে জোর দিয়ে বলেন যে ইসলামের প্রতি বৈরিতা একটি নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে, যা কিনা উগ্র-ডানপন্থী গ্রুপের উস্কানিতে আরও তীব্রতর হয়েছে। তদন্তে দেখা গেছে যে এই কর্মকাণ্ডগুলো পরিকল্পিতভাবে পরিচালিত হয়। পার্সটুডে জানিয়েছে, গত বছর প্রকাশিত তথ্য অনুসারে, বিশ্বে ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানোর ক্ষেত্রে ইসরাইল অন্যতম প্রধান হোতা।

সংশ্লিষ্ট খবর

Back to top button