Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশঅন্যান্য

১৪ মার্চ থেকে বাসের অগ্রিম টিকিট বিক্রি

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো যাত্রীদের সুবিধার্থে আগামী ১৪ মার্চ থেকে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। ঈদের আগে ২৫ মার্চ থেকে পরবর্তী ৭ দিনের টিকিট অগ্রিম বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (৬ মার্চ) বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের ঈদ সংক্রান্ত প্রস্তুতিমূলক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শুভঙ্কর ঘোষ রাকেশ জানান, ১৪ মার্চ থেকে একযোগে অনলাইন ও কাউন্টারে টিকিট পাওয়া যাবে। তবে কিছু পরিবহন শুধুমাত্র অনলাইনে টিকিট বিক্রি করবে। ফলে যাত্রীরা দুই মাধ্যমেই টিকিট সংগ্রহের সুযোগ পাবেন।

তিনি আরও জানান, বিআরটিএর নির্ধারিত ভাড়ার তালিকা অনুযায়ী বাসের ভাড়া নির্ধারিত হবে, অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না। এ বিষয়ে পরিবহন মালিকদের নির্দেশনা দেওয়া হয়েছে।

নিরাপদ যাতায়াত নিশ্চিতে মালিক সমিতির মনিটরিং টিম বিভিন্ন বাস টার্মিনালে দায়িত্ব পালন করবে। এছাড়া, নাইট কোচগুলোর নিরাপত্তা বাড়াতে সিসিটিভি মনিটরিং ও ভিডিও রেকর্ডিংয়ের পরিকল্পনা রয়েছে। যানজট এড়াতে প্রশাসনের সহযোগিতা প্রয়োজন, বিশেষ করে ঢাকা থেকে বের হওয়ার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নজরদারি বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button