Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশধর্ম

রমজানের প্রথম জুমায় মসজিদে মুসল্লির ঢল

পবিত্র মাহে রমজানের প্রথম জুমার নামাজে অংশ নিতে আজ শুক্রবার (৭ মার্চ) রাজধানীর মসজিদগুলোতে মুসল্লিদের ঢল নেমেছে। আজানের পরপরই জাতীয় মসজিদ বায়তুল মোকাররম, মহাখালীর মসজিদে গাউসুল আজম এ ধরনের বড় বড় মসজিদ কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

সরেজমিনে দেখা যায়, প্রতিটি মসজিদের ভিতরে তিল ধারণের ঠাঁই নেই। মসজিদের ভিতরে নামাজে অংশ নিতে নির্ধারিত সময়ের আগেই মুসল্লিরা চলে আসেন মসজিদে। মসজিদে জায়গা না পেয়ে আশপাশের রাস্তায় সমবেত হয়েছেন হাজার হাজার মুসল্লি।

রমজানের প্রথম জুমায় প্রতিটি মসজিদেই এ মাসের গুরুত্ব ও ফজিলতের বিষয় আলোচনা করা হয়। ইসলামে মাস হিসেবে রমজানের রয়েছে বিশেষ গুরুত্ব ও মর্যাদা। এই মাসেই কোরআন অবতীর্ণ হয়েছিলো। এই মাসের কথা কোরআনে উল্লেখ করা হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button