Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অপরাধবাংলাদেশ

ডিজিএফআইয়ের সাবেক প্রধানের বাসা থেকে কোটি কোটি টাকা জব্দ

ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্সের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক সাইফুল ইসলামের ক্যান্টনমেন্টের বাসায় অভিযান চালিয়ে নগদ ২ কোটি ৪৫ লাখ টাকা জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত ২৭ ফেব্রুয়ারি এ অভিযান চালানো হয় বলে আজ রোববার (২ মার্চ) সাংবাদিকদের নিশ্চিত করেছেন দুদকের মহাপরিচালক আক্তার হোসেন।

হাসিনা সরকার পতনের পর গত ১১ সেপ্টেম্বর ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মো. সাইফুল আলমকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। এর আগে, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট গত ৩ সেপ্টেম্বর সাইফুল আলম ও তার স্ত্রী সন্তানদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দের পর তার বিরুদ্ধে গুমের মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল। পরে ১৩ জানুয়ারি সন্ধ্যায় নিজ বাসা থেকে আটক হন তিনি।

এদিকে, সংসদ সদস্য থাকাকালীন সময়ে ক্ষমতার অপব্যবহার আর দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পদ অর্জন এবং ভোগদখলে রাখার অপরাধে সিরাজগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য তানভীর ইমামের বিরুদ্ধে মামলা করেছে দুদক। স্ত্রী মাহিন ইমাম ও ছেলে মানিজে ইসমত ইমামের বিরুদ্ধেও মোট ৫ কোটি টাকা আত্মসাৎসহ তানভীর ইমামকে সহযোগীতার অপরাধে পৃথক আরও দুই মামলা হয়েছে তাদের নামেও।

সংশ্লিষ্ট খবর

Back to top button