Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশরাজধানীসভা সমাবেশ

দুর্নীতিগ্রস্ত ও দুর্বৃত্তদের নিষিদ্ধের কথা বললেন বদিউল আলম মজুমদার

রাজনৈতিক ও নির্বাচনী অঙ্গনকে পরিচ্ছন্ন করতে ‘দুটি মহলকে’ নিষিদ্ধ করার কথা বলেছেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার। কাজটি করা গেলে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব বলে জানান তিনি। মহল দুটি হলো— এক. ‘দুর্নীতিগ্রস্তরা’, দুই. ‘দুর্বৃত্তরা’।

শনিবার (১ মার্চ) দুপুরে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে সংগঠনটির এক মানববন্ধনে এ কথা বলেন তিনি।

সুজন সম্পাদক বলেন, ইউএসএআইডি’র ২৯ মিলিয়ন ডলারের সঙ্গে সুজনের কোনো সম্পর্ক নেই। সুজনের বিরুদ্ধে অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা। বিদেশিদের থেকে কোনো রকম সহায়তা নিতে পারে না সংগঠনটি। এ সময় স্বৈরাচার হওয়া ঠেকাতে সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন দরকার বলেও মন্তব্য করেন তিনি।

মানববন্ধনে অন্য বক্তারা বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের জন্য প্রয়োজনীয় সংস্কার করতে হবে। এজন্য সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button