
তবে নিয়মরক্ষার এই ম্যাচে আর খেলতে হলো না এ দুই দলকে। রাওয়াওলপিন্ডিতে আজ হচ্ছে তুমুল বর্ষণ। বৃষ্টির কারণেই ম্যান ইন গ্রিনদের বিপক্ষে টাইগারদের ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। শেষ পর্যন্ত দুই দলকে পয়েন্ট ভাগাভাগি করেই সন্তুষ্ট থাকতে হয়েছে।
এই মাঠেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অস্ট্রেলিয়ার আগের ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। পাকিস্তানের বিপক্ষে এই ম্যাচের আগে বাংলাদেশ হেরেছে ভারত ও নিউজিল্যান্ডের বিপক্ষে। এই দুই দলের সঙ্গে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে স্বাগতিক পাকিস্তানও।
তবে দুই দলের মধ্যে রান রেটে এগিয়ে থেকে ৩ নম্বরে থেকে টুর্নামেন্ট শেষ করেছে বাংলাদেশ। গ্রুপে বাংলাদেশের নেট রানরেট -০.৪৪৩, পাকিস্তানের -১.০৮৭।



