Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাক্রিকেট

ডিপিএলে নাম লেখালেন সাকিব

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ২০২৫ মৌসুমের দলবদলে লিজেন্ডস অব রূপগঞ্জে নাম লিখিয়েছেন সাকিব আল হাসান। তবে দল নিশ্চিত হলেও সাকিবের খেলা কিন্তু নিশ্চিত নয়। কারণ গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে স্বেচ্ছা নির্বাসনে রয়েছেন সাকিব। গত অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলতে চাইলেও শেষ পর্যন্ত তা আর হয়ে ওঠেনি। এরপর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সদ্য সমাপ্ত আসরে চিটাগং কিংসে নাম লিখিয়েও আর খেলা হয়নি তার।

ভারতের বিপক্ষে কানপুর টেস্টের পর অবশ্য বিদেশের মাটিতেও জাতীয় দলের হয়ে আর খেলা হয়নি তার। আফগানিস্তান সিরিজের পর তাকে ডাকা হয়নি ওয়েস্ট ইন্ডিজ সফরের দলেও।

এরপর বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) চিটাগং কিংসের হয়ে খেলার কথা থাকলেও শেষ পর্যন্ত দেশে আসা হয়নি তার। এর মধ্যে আবার রাজনৈতিক প্রেক্ষাপটে অনেকগুলো মামলায় অভিযুক্ত করা হয় তাকে। জারি করা গ্রেপ্তারি পরোয়ানাও।

অন্যদিকে পাকিস্তানের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে তার অধিভুক্তি নিয়ে কথা উঠলেও বিবেচনার বাইরে চলে যান বোলিং অ্যাকশনে নিষিদ্ধ হয়ে। ইংল্যান্ডে কাউন্টি খেলতে গিয়ে সন্দেহের তালিকায় পড়া সাকিব দুবার পরীক্ষা দিয়েও উৎরাতে পারেননি। শুধু ব্যাটার হিসেবে বিবেচিত হওয়ায় তাকে আর চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে রাখেনি বিসিবির নির্বাচকরা।

৩৭ বছর বয়সী সাকিব আর কখনো দেশের হয়ে নামতে পারবেন কি না সে সংশয়ও রয়ে গেছে।

তবে এতকিছুর পরও শনিবার (২২ ফেব্রুয়ারি) ডিপিএলের দলবদলে লিজেন্ডস অব রূপগঞ্জে নাম লিখিয়েছেন সাকিব। শেষ পর্যন্ত তিনি দেশে এসে আসরটিতে খেলতে পারেন কি না, সেটাই এখন দেখার পালা।

সংশ্লিষ্ট খবর

Back to top button