Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অপরাধআইন-বিচারবাংলাদেশ

চলন্তবাসে বাসে ডাকাতি ও শ্লীলতাহানি, টাঙ্গাইলে গ্রেফতার ৩

ঢাকা থেকে রাজশাহীগামী চলন্ত বাসে ডাকাতি ও নারী যাত্রীদের শ্লীলতাহানির ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সকালে টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমান এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। এসময় তাদের কাছ থেকে চাকু, দেশীয় অস্ত্র, মোবাইল ও নগদ টাকা জব্দ করা হয়।

পাশাপাশি এ ঘটনায় মির্জাপুরের ডিউটি অফিসার আতিকুজ্জামানকে বরখাস্ত করা হয়েছে। দায়িত্বে অবহেলার কারণে তাকে বরখাস্ত করা হয়েছে বলে জানান এসপি।

গ্রেফতার ব্যক্তিরা হলো- শহিদুল ইসলাম (২৯), সবুজ (৩০) ও শরীফুজ্জামান (২৮)। তাদের কাছ থেকে লুন্ঠিত হওয়া তিনটি মোবাইল ফোন, একটি ছুরি ও নগত ২৯ হাজার ৩৭০ টাকা জব্দ করা হয়।

এসপি জানান, শুক্রবার রাতে সাভার থেকে তিনজনকে গ্রেফতার করা হয়। শনিবার দুপুরে পাঁচদিনের রিমান্ড চেয়ে তাদের আদালতে পাঠানো হয়।

পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান বলেন, ডাকাতী ও শ্লীলতাহানি ঘটনায় গতকাল মামলা হওয়ার পরেই আমাদের টিম মাঠে কাজ করছে। গতকাল রাতে আমাদের একটি টিম সাভারে অভিযান চালিয়ে তিনজনকে আটক করে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।

তিনি আরও বলেন, ডাকাতির সময় নারীদের সাথে শ্লীলতাহানির ঘটনা ঘটেছে তবে ধর্ষনের কোনো ঘটনা ঘটেনি বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি।

গত সোমবার রাতে ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশে ছেড়ে আসা একটি বাসে ডাকাতির ঘটনা ঘটে। সে ঘটনায় শুক্রবার সকালে মির্জাপুর থানায় মামলা করেন বাসে থাকা এক যাত্রী।

ডাকাতির ঘটনায় শুরুতে বাসের সুপারভাইজার, চালক ও চালকের সহকারীকে আটক করা হলেও তাদের জামিন দেন আদালত।

মামলার এজাহারে বলা হয়, ডাকাতরা অস্ত্রের মুখে জিম্মি করে মারধর করে যাত্রী কাছ থেকে টাকা, মোবাইল ফোন ও দামী জিনিসপত্র লুট করে নেয়। পরে বাসে থাকা দুজন নারীকে যৌন নিপীড়ন করে ডাকাতেরা।

সংশ্লিষ্ট খবর

Back to top button