Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাক্রিকেট

যে সমীকরণে এখনও সেমিতে যেতে পারে বাংলাদেশ

চ্যাম্পিয়নস ট্রফিতে পরাজয় দিয়ে শুরু করেছে লাল সবুজের বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচেই ভারতের কাছে ৬ উইকেটের পরাজয়ে সেমিফাইনালের দৌড়ে অনেকটাই পিছিয়ে গেছে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন দল। তবে এখনো সম্ভাবনা একেবারে শেষ হয়ে যায়নি। সমীকরণ কঠিন হলেও কিছুটা আশা দেখতেই পারেন বাংলাদেশি ভক্ত-সমর্থকরা।গ্রুপের পয়েন্ট টেবিলের বর্তমান পরিস্থিতি দেখা যায়, ‘এ’ গ্রুপের চার দলই একটি করে ম্যাচ খেলেছে। যেখানে ভারত ও নিউজিল্যান্ড জয় পেয়েছে। অন্যদিকে বাংলাদেশ ও পাকিস্তান পরাজিত হয়েছে। সমান ২ পয়েন্ট করে থাকলেও নেট রানরেটে এগিয়ে থাকায় শীর্ষে আছে নিউজিল্যান্ড। এরপর অবস্থান ভারতের। বাংলাদেশ রয়েছে তিন নম্বরে কারণ তাদের চেয়ে বাজেভাবে হেরেছিল পাকিস্তান।

বাংলাদেশকে সেমিফাইনালে যেতে হলে বাকি দুই ম্যাচেই জিততে হবে। তবে একটি ম্যাচ জিতলেও কিছু সম্ভাবনা থাকবে, যদিও সেক্ষেত্রে অন্য ম্যাচের ফলাফলের ওপর নির্ভর করতে হবে এবং নেট রানরেটের কঠিন সমীকরণের মুখোমুখি হতে হবে।

যদি বাংলাদেশ নিউজিল্যান্ড ও পাকিস্তানকে হারায়, তাহলে তাদের পয়েন্ট হবে ৪। আর ভারত ও নিউজিল্যান্ড যদি আরও একটি করে ম্যাচ জেতে, তাহলে তাদেরও ৪ পয়েন্ট হবে। ফলে সেমিফাইনালের টিকিট নির্ধারিত হবে নেট রানরেটে।

অন্যদিকে, বাংলাদেশ যদি শুধুমাত্র পাকিস্তানের বিপক্ষে জয় পায়, তাহলে তাদের পয়েন্ট হবে ২। সে ক্ষেত্রে পাকিস্তান-ভারত ও নিউজিল্যান্ড-ভারত ম্যাচের ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হবে। আর পাকিস্তানের বিপক্ষে হেরে নিউজিল্যান্ডকে হারালে বাংলাদেশের সমীকরণ আরও জটিল হয়ে যাবে।গ্রুপ পর্বে বাংলাদেশ আরও দুই ম্যাচ খেলার সুযোগ পাবে।

পরবর্তী ম্যাচ, ২৪ ফেব্রুয়ারি: প্রতিপক্ষ নিউজিল্যান্ড এবং ২৭ ফেব্রুয়ারি: প্রতিপক্ষ পাকিস্তান।

সংশ্লিষ্ট খবর

Back to top button