Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাক্রিকেট

চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতি ম্যাচেও ব্যর্থ শান্ত

ছন্দে না থাকার কারণে বিপিএলের অনেক ম্যাচে বেঞ্চে বসে ছিলেন ফরচুন বরিশালের ব্যাটার নাজমুল হোসেন শান্ত । এবার জাতীয় দলের হয়েও রানে ফিরতে পারেননি। পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতি ম্যাচে ১২ রানেই আউট হয়েছেন বাংলাদেশের অধিনায়ক।

শান্তর মতোই আজ দুবাইয়ে ব্যর্থ হয়েছেন তানজিদ হাসান তামিম।

বিপিএলের উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার জয়ী ওপেনার আইসিসি ক্রিকেট একাডেমি মাঠে ৬ রানে ফিরেছেন তিনি। আলী রেজার বলে বোল্ড হন বাংলাদেশের ওপেনার। আর শান্ত আউট হন মুবাশ্বির খানের বলে ফিরতি ক্যাচ দিয়ে। পাওয়ার প্লে শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়িয়েছিল ২ উইকেটে ৬০ রান।

তবে এক প্রান্ত আগলে ভালোই শুরু করেছিলেন সৌম্য সরকার। বিপিএলে চোটের কারণে অধিকাংশ সময় মাঠের বাইরে থাকা বাঁহাতি ব্যাটার অবশ্য দারুণ শুরুটাকে ফিফটিতে রূপ দিতে পারেননি। ৩৫ রানে রান আউটের কাটায় পড়েন তিনি।

টপ অর্ডার হারিয়ে বাংলাদেশের সংগ্রহ এখন ২০ ওভারে ৩ উইকেটে ১০৪ রান।

সহ-অধিনায়ক মেহেদী হাসান মিরাজের ৩০ রানের বিপরীতে ১৩ রানে ব্যাটিং করছেন তাওহিদ হৃদয়।

সংশ্লিষ্ট খবর

Back to top button