Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আইন-বিচারআলীগের অনিয়ম দূর্নীতিবাংলাদেশ

সাবেক জনপ্রশাসন মন্ত্রীর স্ত্রী মোনালিসা ৩ দিনের রিমান্ডে

সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের স্ত্রী ও কেন্দ্রীয় যুব মহিলা লীগের সহসভাপতি সৈয়দা মোনালিসা ইসলামকে দুটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে মেহেরপুরের আদালতে হাজির করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে একটি মামলায় সাত দিনের রিমান্ড আবেদন করলে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গতকাল রোববার সন্ধ্যায় ঢাকার ইস্কাটনের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে সোমবার সকালে মেহেরপুর আদালতে নিয়ে আসা হয়। এদিন দুপুর সাড়ে ১২টার দিকে মেহেরপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ আমলি আদালতে হাজির করা হয় সৈয়দা মোনালিসা ইসলামকে। মোনালিসাকে একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয় এবং অপর একটি মামলায় সাত দিনের রিমান্ড আবেদন করলে আদালতের বিচারক শারমিন নাহার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

কোর্ট ইন্সপেক্টর মানস রঞ্জন দাস বলেন, বৈষম্যবিরোধী ছাত্রদের দায়েরকৃত মামলায় মোনালিসার সাতদিনের রিমান্ড আবেদন করা হলে আদালত তিনদিনের রিমান্ড দিয়েছেন। এছাড়াও পলি খাতুন নামের এক নারীর দায়েরকৃত মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। সৈয়দা মোনালিসার নামে মেহেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলাসহ কয়েকটি অভিযোগে তিনটি মামলা রয়েছে।

জানা গেছে, গ্রেপ্তারের আগে প্রশাসনসহ এলাকার মানুষ এতোদিন জানতেন মন্ত্রী পত্নী সৈয়দা মোনালিসা ইসলাম সরকার পতনের পরপরই কানাডাতে পালিয়ে গেছেন। কানাডাতে পালিয়ে যাওয়ার ভুয়া তথ্য মন্ত্রীর পরিবার ও দোসররা সমাজে ছড়িয়ে দিয়েছিল। তবে শেষ রক্ষা হয়নি মোনালিসার।

সংশ্লিষ্ট খবর

Back to top button