Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাক্রিকেট

রেকর্ড রানে অস্ট্রেলিয়াকে হারাল শ্রীলঙ্কা

দুই ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে ২৮১ রানের পুঁজি নিয়েই অস্ট্রেলিয়াকে রেকর্ড গড়া রানে হারিয়ে দিয়েছে শ্রীলঙ্কা। কলম্বো কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে আজ শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) মাত্র ১০৭ রানে অসিদের এলোমেলো করে উড়িয়ে দিয়েছে লঙ্কানরা।এর আগে দুই ম্যাচের টেস্ট সিরিজে শ্রীলঙ্কাকে ২-০ ব্যবধানে হারিয়েছিল অস্ট্রেলিয়া। ওয়ানডে সিরিজে এসে সেই হারের নির্মম প্রতিশোধ নিয়েছে লঙ্কানরা। মাত্র মাত্র ১০৭ রানে অস্ট্রেলিয়া গুটিয়ে ওয়ানডেতে অসিদের বিপক্ষে এটি শ্রীলঙ্কার সবচেয়ে বড় জয়ের রেকর্ড।

এতে টেস্ট সিরিজের ফলাফলের পুরো বিপরীত, ২-০ ব্যবধানে এবার সিরিজ জিতেছে শ্রীলঙ্কা। এর আগে প্রথম ওয়ানডেতে অসিদের ৪৯ রানে হারিয়েছিল লঙ্কানরা।

অস্ট্রেলিয়াকে আজ ধসিয়ে দিয়েছে শ্রীলঙ্কার দুই স্পিনার দুনিথ ওয়াল্লাগে (৩৫ রানে ৪ উইকেট) ও ওয়ানিন্দু হাসারাঙ্গা (২৩ রানে ৩ উইকেট)। অর্থাৎ দুজন মিলে নিয়েছেন ৭ উইকেট। অসিদের নাস্তানাবুদ করতে তাদের সহায়তা করেছেন ৩ উইকেট (২৩ রানে) শিকার করা পেসার আসিথা ফার্নান্ডো।

এদিন অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ৩৪ বলে ২৯ রান করেন অধিনায়ক স্টিভ স্মিথ। জশ ইংলিস ২২ আর ট্রাভিস হেড করেন ১৮ রান। বাকিদের কেউ দুই অংকের ঘরও স্পর্শ করতে পারেননি।এর আগে টস জিতে ব্যাটিং বেছে নেন লঙ্কান অধিনায়ক চারিথ আসালাঙ্কা। শুরুতেই পাথুম নিশাঙ্কাকে (৬) হারালেও খেই হারায়নি শ্রীলঙ্কা। নিশান মাদুশকা আর কুশল মেন্ডিস গড়েন ৯৮ রানের জুটি। মাদুশকার ব্যাট থেকে আসে ৫১ রান। ক্যারিয়ারের পঞ্চম ওয়ানডে সেঞ্চুরি তুলে নিতে ভুল করেননি কুশল মেন্ডিসও। ১১৫ বলে ১১ বাউন্ডারিতে ১০১ রান করেন তিনি।

শেষদিকে চারিথ আসালাঙ্কা ৬৬ বলে ৭৮ আর জানিথ লিয়ানাগে ২১ বলে অপরাজিত ৩২ রানের ইনিংস খেলে দলকে ২৮১ রানের লক্ষে পৌঁছে দেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button