
এদিকে, দেশ ছাড়ার আগে চ্যাম্পিয়নস ট্রফিতে শান্তর ডেপুটির নাম ঘোষণা করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায় বোর্ড।
বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘চ্যাম্পিয়নস ট্রফির জন্য মেহেদী হাসান মিরাজকে সহ-অধিনায়ক হিসেবে নিযুক্ত করছে বিসিবি। ২৭ বছর বয়সী এই অলরাউন্ডার বাংলাদেশের হয়ে ১০৩টি ওয়ানডে খেলেছেন এবং সাম্প্রতিক সময়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে চোটাক্রান্ত নাজমুল হোসেন শান্তর অবর্তমানে দলকে নেতৃত্বও দিয়েছেন।’
সম্প্রতি বিপিএলেও নেতৃত্ব দিয়েছেন খুলনা টাইগার্সকে। ব্যাটে-বলে দারুণ পারফর্ম করে হয়েছেন টুর্নামেন্টের সেরা ক্রিকেটার। দলকেও তুলেছিলেন প্লে অফে। কিন্তু দ্বিতীয় কোয়ালিফায়ারে চিটাগং কিংসের কাছে শেষ বলে হেরে খেলা হয়নি ফাইনালে।



