Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আইন-বিচারঅপরাধবাংলাদেশ

বুয়েট ছাত্র আবরার হত্যার দায়ে ফাঁসির দণ্ড পাওয়া আসামিদের ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শুরু

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডে হাইকোর্টে ফাঁসির দণ্ডপ্রাপ্ত ২০ আসামির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শুরু হয়েছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েতুর হোসেনের দ্বৈত বেঞ্চে এ শুনানি শুরু হয়।

এর আগে, এই মামলায় ২০২১ সালের ৮ ডিসেম্বর রায় দেন ঢাকার বিচারিক আদালত। রায়ে ২০ জনকে মৃত্যুদণ্ড এবং পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।

বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র আবরার থাকতেন শেরেবাংলা হলের ১০১১ নম্বর কক্ষে। সেখান থেকে ডেকে নিয়ে ২০১৯ সালের ৬ অক্টোবর রাতে তাকে পিটিয়ে হত্যা করে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। রাত ৩টার দিকে হলের সিঁড়ির করিডোর থেকে তার লাশ উদ্ধার করা হয়। ফেসবুকে ভারতবিরোধী স্ট্যাটাস দেয়ার জেরে এই হত্যাকাণ্ড ঘটে।

এই হত্যাকাণ্ডের জেরে উত্তাল হয়ে ওঠে সারাদেশ। অপরাধীদের সর্বোচ্চ বিচার দাবি করেন শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। শিক্ষার্থীদের রাজনীতিমুক্ত ক্যাম্পাসের দাবিতে চলা আন্দোলনে বুয়েটে ছাত্ররাজনীতি নিষিদ্ধও করা হয়। যদিও গতবছর আবারও বুয়েটে ছাত্রলীগ তাদের কর্মসূচি পালন করেছিল।

সংশ্লিষ্ট খবর

Back to top button