
এখন সেগুলো অতীত। এখন নিজের কাজ নিয়েই ব্যস্ত এই নায়িকা। যেমন, প্রায়ই দেশের বাইরে অবস্থান করতে দেখা যায় তাকে। বিশেষ করে নায়িকার সবচেয়ে বেশি আসা যাওয়া দুবাইতে।
কিন্তু এত কিছুর মাঝেও সেই ঘুরে ফিরে চলে আসে মিষ্টি জান্নাতের রঙিন দুনিয়ার প্রসঙ্গ। নায়িকা যেহেতু অনেকটা সময় ধরে শোবিজ থেকে দূরে, তাই প্রশ্ন ছিল এবার সিনেমায় ফেরা নিয়ে। সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে অকপটেই সব জানালেন এই ঢালিউড নায়িকা।
সিনেমায় ফেরা প্রসঙ্গে মিষ্টি জান্নাত বললেন, ‘আমি সিনেমা করতে চাই। আরও ভালো কাজ করতে চাই, চার-পাঁচ বছর থাকতে চাই। এরপর কাজ ছেড়ে দেব কি না জানি না। তবে এমন একটি জায়গায় চলে যেতে চাই, যেমন পাহাড়ে গিয়ে চাষাবাদ করব, কৃষক হয়ে যাব। সেখানে শাক-সবজি চাষ করব। তখন আমি বলব, আমার পদবি ডাক্তার থেকে কৃষক হয়ে গেছে!’
উল্লেখ্য, ২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দার ক্যারিয়ার শুরু করেন মিষ্টি জান্নার। এরপর নিয়মিত কাজ করেছেন সিনেমায়। নায়িকা পরিচয়ের পাশাপাশি তার পরিচয় একজন চিকিৎসকও।



