
এই বড় জয়ের মাধ্যমে ২-০ ব্যবধানে সিরিজও নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। ১৪ বছর পর শ্রীলঙ্কায় সিরিজ জিতলো অজিরা। এর আগে সর্বশেষ ২০১১ সালে শ্রীলঙ্কায় সাদা পোশাকের ক্রিকেটে সিরিজ জিতেছিলো অস্ট্রেলিয়া।
নিজেদের প্রথম ইনিংসে দীনেশ চান্দিমাল ও কুশল মেন্ডিসের ব্যাটে ভর করে ২৫৭ রান তুলতেই গুটিয়ে যায় শ্রীলঙ্কা। চান্দিমাল ৭৪ রানে আউট হলেও কুশল ৮৫ রান রানে অপরাজিত থাকেন।
জবাবে ব্যাট করতে নেমে স্টিভেন স্মিথ ও অ্যালেক্স ক্যারির জোড়া সেঞ্চুরিতে ৪১৪ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। ১৫৭ রানের লিড পায় অজিরা। স্মিথ ১৩১ ও ক্যারি করেন ১৫৬ রান।
এদিকে মাত্র ৭৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২৩ বলে ২০ রান করে আউট হন অজি ওপেনার ট্রাভিস হেড। তবে মার্নাস লাবুশেনকে সঙ্গে নিয়ে আর কোন বিপদ না ঘটিয়ে নিজেদের সহজ জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন উসমান খাজা। তিনি অপরাজিত থাকেন ৩৯ বলে ২৬ রান করে। অন্যদিকে খাজা ৪৪ বলে ২৭ রানে অপরাজিত থাকেন।



