Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশসরকার

ক্র্যাবের নেতৃবৃন্দের সাথে ফায়ার সার্ভিসের ডিজির সৌজন্য সাক্ষাত

ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স অধিদফতরের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল জাহেদ কামালের সাথে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্র্যাব) নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর ফুলবাড়িয়ায় ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এসময় ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমাল ও সাধারণ সম্পাদক এম এম বাদশাহ্ অগ্নিকান্ডসহ ভূমিকম্পের ক্ষেত্রে সচেতনতা এবং স্বেচ্ছাসেবী ট্রেনিং এর বিষয়ে ক্র্যাবের সাথে দ্বিপাক্ষিক বিভিন্ন কার্যক্রম হাতে নেয়ার আহবান জানান। পাশাপশি মাঝে মাঝে মিট দ্য প্রেস আয়োজনেরও প্রস্তাব দেন ক্র্যাব নেতৃবৃন্দ।

7ef6239d eaeb 432d b633 812b99dd10af

জবাবে তাৎক্ষণিকভাবে ক্র্যাব সদস্যদের সাথে নিয়ে একটি কর্মশালা আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন অধিদপ্তরের ডিজি। পাশাপাশি দেশব্যাপী জনসচেতনতামূলক প্রোগামে ক্র্যাবের সাথে একযাগে কাজ করারও আশ্বাস দেন তিনি।

সাক্ষাতকালে অন্যান্যের মধ্যে ক্র্যাবের যুগ্ম সম্পাদক নিয়াজ আহম্মেদ লাবু, দপ্তর সম্পাদক ওয়াসিম সিদ্দিকী ও কার্যনির্বাহী সদস্য ইমরান রহমান উপস্থিত ছিলেন।

এসআর

সংশ্লিষ্ট খবর

Back to top button