Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাফুটবল

বন্ধুকে বিদায়ী বার্তা রোনালদোর

রিয়াল মাদ্রিদের কিংবদন্তি লেফট ব্যাক মার্সেলো ফুটবলকে বিদায় জানানোর পর তাঁকে বিদায়ী শুভেচ্ছা জানিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্সে’ বৃহসাপতিবার (৬ ফেব্রুয়ারি) মার্সেলোকে ‘জীবনের সহচর’ হিসেবে উল্লেখ করেন তিনি।

রোনালদোর ভেরিফায়েড এক্স হ্যান্ডল থেকে পোস্ট করা বার্তায় বলা হয়, ‘আমার ভাই, কী অবিশ্বাস্য ক্যারিয়ার! আমরা একসঙ্গে অনেক সময় কাটিয়েছি, বছরের পর বছর ধরে সাফল্য, জয় এবং অবিস্মরণীয় মুহূর্ত আছে। তুমি সতীর্থের চেয়েও বেশি, আজীবন একজন সঙ্গী। সবকিছুর জন্য ধন্যবাদ বন্ধু। জীবনের নতুন মঞ্চে তোমার সব রকম ভালো কামনা করছি।’

টেকনিক্যাল দক্ষতা ও আক্রমণাত্মক খেলার জন্য পরিচিত এই ব্রাজিলিয়ান ডিফেন্ডার ১৫ বছর রিয়াল মাদ্রিদে কাটিয়ে ২৫টি শিরোপা জয় করেছেন। তার ঝুলিতে রয়েছে পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগ, ছয়টি লা লিগা এবং দুটি কোপা দেল রে শিরোপা।

রোনালদো রিয়াল ছাড়ার চার বছর পর মাদ্রিদের ক্লাবটি ছাড়েন মার্সেলো। তার আগে দুজনে একসঙ্গে ক্লাবটিতে ৯ মৌসুম কাটিয়ে জিতেছেন চারটি চ্যাম্পিয়নস লিগ, তিনটি ক্লাব বিশ্বকাপ, তিনটি ইউরোপিয়ান সুপার কাপ, দুটি লা লিগা, দুটি কোপা দেল রে এবং দুটি স্প্যানিশ সুপার কাপ। ট্রান্সফার মার্কেটের হিসাব অনুযায়ী, রিয়ালে রোনালদোর সঙ্গে ৩৩২ ম্যাচ খেলেছেন মার্সেলো।

রোনালদোর পরিবারের সঙ্গে মার্সেলোর পরিবারের সম্পর্কও চমৎকার। পর্তুগিজ কিংবদন্তি ২০১৮ সালে রিয়াল ছেড়ে জুভেন্টাসে যোগ দেওয়ার পরের বছর মার্সেলোর স্ত্রী ক্ল্যারিস আলভেস বলেছিলেন, ‘ক্রিস্টিয়ানো রোনালদোর রিয়াল ছেড়ে চলে যাওয়ায় আমাদের জন্য খারাপ হয়েছে। আমরা একসঙ্গে অনেক সময় কাটিয়েছি। তার মা এবং জর্জিনার (রোনালদোর প্রেমিকা) সঙ্গেও ভালো সম্পর্ক। সে (জর্জিনা) দুর্দান্ত। আমার ছেলে ক্রিস্টিয়ানো রোনালদোর ছেলে জুনিয়রেরও খুব ভালো বন্ধু। মাদ্রিদ থেকে তার প্রস্থানে আমরা শূন্যতা অনুভব করি।

উল্লেখ্য, ২০২২ সালে মাদ্রিদ ছাড়ার পর অলিম্পিয়াকোসে স্বল্প সময়ের জন্য খেলেন মার্সেলো। এরপর ২০২৩ সালে তিনি নিজ দেশের ক্লাব ফ্লুমিনেন্সে ফেরেন এবং কোপা লিবার্তাদোরেস শিরোপা জেতেন। তবে ২০২৪ সালের নভেম্বরে কোচ মানো মেনেজেসের সঙ্গে মতবিরোধের জেরে ফ্লুমিনেন্স ছাড়েন এবং তারপর থেকে তিনি ক্লাবহীন ছিলেন

সংশ্লিষ্ট খবর

Back to top button